ঘূর্ণিঝড় বিপর্যয় সাম্প্রতিককালের দীর্ঘতম! ১০ দিন ধরে আরব সাগরের বুকে তাণ্ডব
ঘূর্ণিঝড় বিপর্যয়কে সাম্প্রতিককালের দীর্ঘতম ঝড়ের তকমা দিচ্ছেন আবহবিদরা। কেননা অতি প্রবল এই ঘূর্ণিঝড় ১০ দিন ধরে আরব সাগরের বুকে স্থায়ী হবে। ইতিমধ্যে ৭দিনে পড়েছে ঘূর্ণিঝড়ের তাণ্ডবলীলা। সোমবারের পর এখনও তিনদিন ধরে খেল দেখাবে বিপর্যয়।
আরব সাগরের বুকে শক্তি বাড়িয়ে বিপর্যয় ক্রমেই ত্রাস সৃষ্টি করছে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তা ১৫ জুন কচ্ছ ও সৌরাষ্ট্রের উপর আছড়ে পড়তে পারে। তারপর তা গুজরাত পেরিয়ে পাকিস্তান অভিমুখে যেতে পারে। সেইসময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

দক্ষিণ আরব সাগরে কেরলের সন্নিকটে বাসা বাঁধা ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছিল গত ৬ জুন তারপর কেরল, কর্নাটক, মহারাষ্ট্র পেরিয়ে তা গুজরাত অভিমুখে ধেয়ে চলছে আরব সাগরের বুক চিরে। এই দীর্ঘ যাত্রাপথে ঘূর্ণিঝড় বিপর্যয় তাণ্ডব চালিয়েছে কেরল থেকে শুরু করে মহারাষ্ট্র পর্যন্ত।
ইতিমধ্যে সাতদিন অতিক্রম করে ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাত সংলগ্ন কচ্ছ উপকূলের সামনে পৌঁছে গিয়েছে। চা কচ্ছ ও সৌরাষ্ট্র উপকূলে আছড়ে পড়বে বল পূর্বাভাস। গুজরাতের উপকূল বিভাগে কড়া সতর্কতা জারি করা হয়েছে। এখনও তিনদিন ধরে আরব সাগররে উত্তাল করে তোলার পর তা ল্যান্ডফল করবে বলে বিশেষজ্ঞদের ধারণা।

ঘূর্ণিঝড় বিপর্যয়কে একবিংশ শতাব্দীর দুই দশকে সবথেকে উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের সবথেকে দীর্ঘতম সাইক্লোন বলা বলা হচ্ছে। কিন্তু কী কারণে আরব সাগরের বুকে দীর্ঘদিন ধরে স্থায়ী হল ঘূর্ণিঝড়? অথচ শক্তি হারিয়েও ফেলল না আর কোনো ল্যান্ডফলও করল না কোথাও!
আববিদদের একংশের মতে বিশ্ব উষ্ণায়নের কারণে আরব সাগরে তৈরি হওয়া সাইক্লোন শক্তিশালী ও প্রভাবশালী হয়ে উঠছে। আগে দেখা গিয়েছে বঙ্গোপসাগরের থেকে আরব সাগরের তাপমাত্রা কম। ফলে ঘূর্ণিঝড় সংঘাতিক রূপ নেয় না। কিন্তু সাম্প্রতিক অতীতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় প্রবল শক্তিশালী হয়ে তাণ্ডব চালাচ্ছে সাগরের বুকে।

পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির বিজ্ঞানীরা গবেষণায় জানতে পেরেছেন, গত চার দশকে আরব সাগরে ঘূর্ণিঝড়ের স্থিতিকাল ৮০ শতাংশ বেড়েছে। ভারত মহাসাগরে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড়ের অবস্থাও পরিবর্তন হচ্ছে। ঘূর্ণিঝড়গুলি ধ্বংসাত্মক হয়ে উঠছে।
আইএমডি জানিয়েছে, গতি ও তীব্রতার দিক দিয়ে বিচার করে ঘূর্ণিঝড় বিপর্যয়কে অতি প্রবল ঘূর্ণিঝড় বলে মনে করা হচ্ছে। এর আগেও আরব সাগরের বুকে অতি প্রবল ঘূর্ণিঝড় তৈরি হয়েছিন। ২০২১ সালে তৈরি হওয়া ঘূর্ণিঝড় তাউকটের থেকে বিপর্যয় বেশি শক্তিধর বলে মনে করছেন আবহবিজ্ঞানীরা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications