Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Biparjoy: ১৭০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় বিপর্যয়’, অভিমুখ কোনদিকে

Cyclone Biparjoy: আরব সাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপ ও গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল মঙ্গলেই। মৌসম ভবনের পূর্বাভাস, বুধবার তা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বিপর্যয়ে পরিণত হয়েছে। তার জেরে ভারতের পশ্চিম উপকূলে নমে আসতে চলেছে ভয়াবহ দুর্যোগ।

আবহবিদরা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়ের গতিবেগ হবে ঘণ্টায় ১৭০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের ফলে ভারতের পশ্চিম উপকূলে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস তা ক্রমশ শক্তিশালী হয়ে গুজরাত উপকূলের দিকে ধেয়ে যাবে।

image of Cyclone Biparjoy

বর্তমানে ঘূর্ণিঝড় বিপর্যয় অবস্থান করছে কেরল উপকূলের কাছে। ভারতের পশ্চিম উপকূল ধরে তা এগোবে ক্রমশ উত্তরদিকে। বুধবার ভোররাতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সমুদ্রের চেহারা বদলেছে। যত তা গুজরাত উপকূলরে দিকে এগোবে, ততই ভারতের পশ্চিম উপকূল উত্তাল হবে।

তবে মৌসম ভবন এখনও স্পষ্ট করেনি যে, ঘূর্ণিঝড় বিপর্যয় কোথায় আছড়ে পড়বে। গুজরাত উপকূলের দিকে ধেয়ে গেলেও তা উত্তর-পশ্চিম বাঁক নিতে পারে বলে মনে করছেন আবহবিদরা। তাঁদের কথায়, দক্ষিণ-পূর্ব আরব সাগরে ঘূর্ণিঝড় বিপর্যয় তৈরি হয়েছে।

এই ঘূর্ণিঝড় বিপর্যয় ভারতের কোন উপকূলে আছডে পড়বে, কতটা প্রভাব ফেলবে, তা এখনো নিশ্চিত করতে পারেনি মৌসম ভবন। বর্তমানে তা গোয়া থেকে ৯০০ কিলোমিটার দূরে পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। মুম্বই থেকে ১ হাজার কিলোমিটার দূরে রয়েছে বিপর্যয়।

 Cyclone Biparjoy

আবার গুজরাতের পোরবন্দ থেকে ১০৯০ কিলোমিটার এবং পাকিস্তানের করাচি বন্দর থেকে ১০৮০ কিলোমিটার দূরে অবস্থান ঘূর্ণিঝড় বিপর্যয়ের। আগামী ২৪ ঘণ্টা তা পূর্ব-মধ্য আরব সাগরে অবস্থান করবে বলে জানিয়েছে মৌসম ভবন। এর প্রভাবে ভারতের পশ্চিম উপকূলবর্তী কেরালা, কর্নাটক, গোয়া উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে।

আইএমডি আরো জানিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ ৮ জুন ঘূর্ণিঝড় বিপর্যয় অবস্থান করবে দক্ষিণ আরব সাগর ও পশ্চিম-মধ্য আরব সাগরে। তার ফলে কেরালার দুর্যোগ কমবে, কর্নাটক-গোয়ার পাশাপাশি দুর্ভোগ বাড়বে মহারাষ্ট্র তথা মুম্বই উপকূলবর্তী এলাকায়।

Image of cloudy weather

রবিবার ঘূর্ণিঝড় বিপর্যয় আরও উত্তরে এগিয়ে গিয়ে মধ্য-উত্তর আরব সাগরে অবস্থান করবে, এর ফলে প্রভাব পড়বে গোয়া, মহারাষ্ট্রের পাশাপাশি গুজরাত উপকূলেও। বিশ্বের বিভিন্ন মডেল জানাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাত উপকূলের কাছাকাছি যাওয়ার পর বাঁক নিতে পারে ওমান উপকূলের দিকে।

আবহবিদরা এখনো নিশ্চিত নন, ঘূর্ণিঝড় বিপর্যয় কোনো উপকূলে আছড়ে পড়বে কি না। সমুদ্র বক্ষেই বিপর্যয় শক্তি হারিয়ে ফেলতে পারে। তবে বিভিন্ন উপকূলে দুর্যোগপূর্ণ পরিবেশের তৈরি করবে বিপর্যয়। আর ভারতের গুজরাত উপকূলের কাছে যখন আসবে বিপর্যয়, তার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭০ কিলোমিটার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+