Cyclone Biparjoy: ল্যান্ডফলের আগেই বিপর্যয়ের খেল শুরু, বৃষ্টিতে ভাসছে মুম্বই, গুজরাতে জারি হাই অ্যালার্ট

তীব্রগতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ইতিমধ্যেই আরও শক্তি বাড়িয়ে ফেলেছে সেটি। তার জেরে মুম্বইয়ে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। বৃষ্টির জেরে বিমান ওঠানামাও ব্যহত হচ্ছে বলে জানা গিয়েছে। ঘূর্ণিঝড় বিপর্যয় ক্রমশ গুজরাতের দিকে এগোচ্ছে। সেকারণে গুজরাত উপকূলে জারি করা হয়েছে সতর্কতা।

বিপর্যয়ে এখনই তাণ্ডব দেখাতে শুরু করেেছ। আগামী ১৫ জুন পাকিস্তানের উপকূলে ল্যান্ডফল করার কথা বিপর্যয়ের। তার আগেই শক্তি বাড়িয়ে আরও ভয়াবহ আকার নিচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। মুম্বই ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে। উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। সকাল থেকে বর্ষণের জেরে বিমান ওঠানামা ব্যহত হচ্ছে মুম্বইয়ে।

ঘূর্ণিঝড় বিপর্যয়

গত ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয়। ধীরে ধীরে সেটি গুজরাত উপকূলের দিকে এগোতে শুরু করেছে। ইতিমধ্যেই গুজরাত উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গুজরাতের কচ্ছ উপকূলে বিপর্যয়ের বিপুল প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের উপকূলে আছড়ে পড়ার আগে গুজরাতের সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে শক্তি দেখাতে পারে বিপর্যয়।

ঘূর্ণিঝড় বিপর্যয়

ইতিমধ্যেই কচ্ছ উপকূলে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা হয়েছে। তাঁদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাঁদের ফিরে আসতে বলা হয়েছে। উপকূলবর্তী একাধিক এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১৫টি এনডিআরএফের টিম মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। ত্রাণ শিবির এবং কন্ট্রোলরুম খোলা হয়েেছ।

১২ তারিখের পর থেকে গুজরাতের দিকে আরও শক্তি বাড়িয়ে এগোতে শুরু করবে ঘূর্ণিঝড় বিপর্যয়। দ্বারকা, পোরবন্দর, জামনগর, মোরবি, জুনাগড়, রাজকোট ১৫ তারিখ পর্যন্ত তাণ্ডব চালাবে বিপর্যয়। সেকারণে আগে থেকেই সেখানে সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে ল্যান্ডফলের আগেই পাকিস্তানে বিপর্যয়ের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। খাইবার পাখতুনওয়া জেলায় প্রবল বর্ষণ শুরু হয়ে গিয়েছে। সেখানে বর্ষণের েজরে ৪৫ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১৪৫ জন। ইতিমধ্যেই করাচি উপকূলে সতর্কতা জারি করেছে পাকিস্তান সরকার। সতর্কতা জারি করা হয়েছে বালুচিস্তান, গিলগিট প্রদেশেও। ১৫ তারিখ করাচি বন্দরে ল্যান্ডফল করার কথা বিপর্যয়ের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+