Cyclone Biparjoy: আরব সাগরে শক্তি বাড়াচ্ছে বিপর্যয়, আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণাবর্তে পরিণত হওয়ার সম্ভাবনা
আরব সাগরে ক্রমশ ফুঁসছে দানবীয় ঘূর্ণাবর্ত। যার নাম রাখা হয়েছে বিপর্যয়। মোখা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল। এবার আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার নাম দেওয়া হয়েছে বিপর্যয়। আরব সাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ক্রমশ শক্তি বাড়াতে শুরু করেছে
ইতিমধ্যেই আরব সাগরে ঘনীভূত হতে শুরু করেছে ঘূর্ণাবর্তটি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আরব সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। রীতিমত মেঘ থেকে জলীয় বাষ্প সংগ্রহ করতে শুরু করে দিয়েছে।

এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণেই মৌসুমী বায়ু কেরলে প্রবেশ করতে পারছে না। বর্ষা প্রবেশের জন্য যে সিস্টেম তৈরি হওয়া জরুরি সেটা কিছুতেই তৈরি হতে দিচ্ছে না। সেকারণে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারছে না কেরলে। যার জেরে দেরি হচ্ছে বর্ষা প্রবেশ করতে। এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণেই আরও বেশ কয়েকদিন বর্ষার প্রবেশে বিলম্ব হবে বলে জানিয়েছে হাওচয়া অফিস।
এদিকে হঠাৎ করে এমন নাম কেন দেওয়া হল তা নিয়ে কৌতুহলের শেষ নেই। সাধারণ কোনও কোনও দেশ ঘূর্ণিঝড় গুলির নামকরণ করেছে। সাধারণত ভারত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরের যে ঘূর্ণিঝড়গুলি তৈরি হয় তার নাম ইংরেজির অক্ষরের সারি অনুযায়ী হয়ে থাকে। সেই রকমই নামকরণ করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের।

ঘূর্ণিঝড় শক্তি বাড়াচ্ছে আরব সাগরে। আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিয়ে শক্তিবাড়াতে শুরু করে দিয়েছে। তবে মোখার মতই শক্তিশালী হবে কিনা তা নিয়ে গবেষণা শুরু করেছেন আবহাওয়া বিদরা। সেদিকে নজর রাখছে আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় কবে কোন উপকূলে ল্যান্ড ফল করবে তা এখনও সুনিশ্চিত করে বলতে পারেনি গবেষকরা।
ঘর্ণিঝড় বিপর্যয়ের দিকে নজর রাখছেন অবহাওয়াবিদরা। কারণ বর্ষার সঙ্গে জড়িয়ে রয়েছে এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের গতিবিধি। বিপর্যকের কারণেই দেরি হচ্ছে বর্ষার প্রবেশে। তার প্রভাব পড়ছে গোটা দেশে। উত্তর-পূর্বভারতে রাজ্যগুলির অবস্থা অত্যন্ত খারাপ। তাপপ্রবাহের জেরে জেরবার দশা রাজ্যবাসীর। আগামী কয়েকদিন এই দাপট বজায় থাকবে। এদিকে মৌসম ভবন জানিয়েছে ৭ থেকে ১০ জুনের মধ্যে বর্ষা প্রবেশ করবে রাজ্যে।












Click it and Unblock the Notifications