Cyclone Biparjoy: প্রহর গুণছে কচ্ছ, ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফল নিয়ে সতর্কতা IMD
আরও শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আরব সাগর দিয়ে উপকূলের দিকে যত এগোচ্ছে তত শক্তি বাড়াচ্ছে বিপর্যয়। আইএমডি ইতিমধ্যেই সতর্ক করেছে যে আগামী ১৫ জন গুজরাত উপকূলের উপর দিয়ে বয়ে যাবে শক্তিশালী ঘূর্ণিজড় বিপর্যয়।
বিপর্যয়ের কারণেই মৌসুমী বায়ুর ভারতে প্রবেশে এতোটা দেরি। সেই বিপর্যয়ের ধাক্কাতেই আবার গতি পেয়েছে মৌসুমী বায়ু। কেরল উপকূলে প্রবেশ করলেও এখনও তেমন করে গোটা দেশে ছড়িয়ে পড়তে পারেনি মৌসুমী বায়ু। তার জন্য দায়ী বিপর্যয়ই। এদিকে বিপর্যয়ের কারণে ভয়ে কাঁপছে গুজরাত উপকূল।

গত কয়েকদিন ধরেই আরব সাগরের উপর নজর রেখেছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানিয়েছে পাকিস্তানের দিকে ক্রমশ এগিয়ে চলেছে ঘূর্ণাবর্তটি। করাচি উপকূলে ল্যান্ড ফল করার কথা ঘূর্ণিঝড় বিপর্যয়ের। তার আগে ক্রমশ শক্তি বাড়িয়ে চলেছে সেটি। ধীরে ধীরে গুজরাতের কাছে এগোচ্ছে ঘূর্ণাবর্তটি।

গত কয়েকদিনে অনেকটাই শক্তিবাড়িয়ে ফেলেছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তীব্র গতিতে এগোচ্ছে সেটি। গুজরাতের কচ্ছ উপকূলের উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়টি। সেকারণে আগেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম গুজরাতের পোর বন্দর থেকে ৪৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। সেটি আরও শক্তিশালী হয়ে উঠেছে।
আইএমডির পক্ষ থেকে সকর্ততা জারি করে জানানো হয়েছে গুজরাতের উপকূল দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড়টি। তার ঝাপটার শক্তি নেহাত কম হবে না। গুজরাতের কচ্ছ, পোরবন্দর হয়ে পাকিস্তানের মান্ডবীর কাছে ল্যান্ডফল করতে চলেছে সেটি। আগামী ১৫ জুন পাকিস্তানের করাচি বন্দরে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় বিপর্যয়। তার আগে গুজরাতের কচ্ছ উপকূল লন্ডভন্ড করে দিয়ে যাবে।
পরিস্থিতি পর্যালোচনা করে ইতিমধ্যেই গুজরাতের উপকূলবর্তি জেলা গুলিতে সতর্কতা জারি করা হয়েছে। কচ্ছ, পোরবন্দরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী একাধিক জেলা থেকে সাধারণ বাসিন্দাদের নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে বলে জানিয়েছে আইএমডি। গভীর সমুদ্রে যাঁরা মাছ ধরতে গিয়েছেন তাঁদের দ্রুত ফিরে আসতে বলা হয়েছে।
গুজরাত সরকার এনডিআরএফের ১৫টি দল এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের ৩টি দল প্রস্তুত রেখেছে। উপকূলবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের ত্রাণ শিবিরে রাখা হয়েছে। এখনও পর্যন্ত বিপর্যয় পাকিস্তানে ল্যান্ডফল করবে বলেই মনে করছে আইএমডি। পাকিস্তানের করাচি উপকূলে ল্যান্ডফল করার কথা তবে সিন্ধ এবং বালুচিস্তানেও সতর্কতা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications