Cyclone Biparjoy: আরব সাগরে শক্তিবাড়িয়ে আরও ভয়াবহ রূপ নিতে চলেছে ঘূর্ণিঝড় বিপর্যয়

Cyclone Biparjoy: আরব সাগরে গত কয়েকদিন ধরেই চোখ রাঙাতে শুরু করেছে একটি ঘূর্ণাবর্ত। সেটি গত ২৪ ঘণ্টায় শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়েেছ। বুধবারে সেটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণাবর্তে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে আইএমডি।

ইতিমধ্যেই এই নিয়ে সতর্ক করেছে মৌসম ভবন। আবহাওয়াবিদরা সেদিকে নজর রেখে চলেছে। তার প্রভাব আজ থেকেই পড়তে শুরু করবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। কেরল, গোয়া, কর্নাটকের উপকূলবর্তি এলাকায় ঝোড়ো হাওয়ার দাপট আজ থেকে বাড়বে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।

ঘূর্ণিঝড় বিপর্যয়

গোয়ার কাছে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। রাতের দিকে ঝড়ের দাপট বাড়বে। ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। গোয়া উপকূলের দিকে এগিয়ে এসছে ঘূর্ণাবর্তটি। বুধবারের মধ্যে সেটি আরও শক্তি বাড়িয়ে ফেলবে বলে জানিয়েছে মৌসম ভবন। তার জেরে কেরল-কর্নাটক সহ একাধিক রাজ্যে ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে।

এগোচ্ছে ঘূর্ণাবর্ত

গতকাল আরব সাহর থেকে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে শক্তিশালী িনম্নচাপে পরিত হয়েছে ঘূর্ণাবর্তটি। সেটি আজ আরও শক্তিবাড়িয়ে শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হবে। গোয়া থেকে ৯০০ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণাবর্তটি। যত ভূমির দিকে এগিয়ে আসবে তত শক্তি বাড়াতে শুরু করবে ঘূর্ণাবর্তটি।

ঘণ্টায় ১০০ কিলোমিটার গতি নিয়ে ভূমিতে আছড়ে পড়তে পারে বিপর্যয়। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। যত ভূমির দিকে এগিয়ে আসবে তত এর গতি বাড়তে শুরু করবে। ঘণ্টায় ১২৫ কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে এর গতিবেগ। ইতিমধ্যেই কেরল, কর্নাটক এবং গোয়ার আবহাওয়া বদলাতে শুরু করে দিয়েছে। উত্তাল হয়ে উঠতে শুরু করে দিয়েছে সমুদ্র।

চলতি মরশুরেম দ্বিতীয় ঘূর্ণাবর্ত এটি। এর আগে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় মোখা। সেটি মায়ানমার উপকূলের দিকে গিয়েছিল। আর বিপর্যয় পশ্চিম উপকূলে তৈরি হয়েছে। এই বিপর্যয়ের কারণে বর্ষা প্রবেশ করতে পারছে না মূল ভূখণ্ডে। সব জলীয় বাষ্প শুষে নিয়ে যাচ্ছে এই বিপর্যয়। তার জেরে গোটা দেশে বর্ষার প্রবেশে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কবে বর্ষা প্রবেশ করবে তা নিয়ে উদ্বেগে রয়েছেন আবহাওয়াবিদরাও।

১ জুন বর্ষা আসার কথা কেরলে। কিন্তু থমকে গিয়েছে বর্ষা। কিছুতেই ভূমিতে প্রবেশের মতো উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারছে না। ঘূর্ণিঝড় বিপর্যয় সব জলীয় বাষ্প শুষে নিয়ে যাচ্ছে। সেই জলীয় বাষ্প নিয়ে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্তটি। ধীরে ধীরে শক্তিবাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে েসটি।

তার প্রভাবে কেরল, কর্নাটক এবং গোয়ায় ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে। ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে আগামী কয়েকদিনের মধ্যেই। ১২৫ কিলোমিটার পর্যন্ত গতি হতে পারে বিপর্যয়ের। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় বিপর্যয়ের উপর নজর রাখছে আবহাওয়াবিদরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+