Cyclone Biparjoy: কান্দালা বন্দরে জারি ১০ নম্বর সঙ্কেত! Cyclone signals আসলে কী জানেন
Cyclone signals in Bengali: আরব সাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর সাইক্লোন (Cyclone) 'বিপর্যয়' (Biperjoy)! ইতিমধ্যে মহারাষ্ট্র, গুজরাত সহ একাধিক রাজ্যে ইতিমধ্যে হাই-অ্যালার্ট ( Cyclone Biperjoy) জারি করা হয়েছে। তবে এই মুহূর্তে ঝড়ের (Biperjoy) অভিমুখ গুজরাতের দিকে। মৌসম ভবনের খবর অনুযায়ী, কচ্ছ এবং সৌরাষ্ট্রের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে সাইক্লোন বিপর্যয়। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা থেকে মানুষজনকে দ্রুত সরানোর কাজ করা হচ্ছে। ইতিমধ্যে বিপদ সঙ্কেত জারি করা হয়েছে ( Cyclone signals) একাধিক বন্দরে।
জারি করা হয়েছে ১০ নম্বর বিপদ সঙ্কেত,ইতিমধ্যে বন্দরগুলিতে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে Kandla Port-এ ১০ নম্বর বিপদ সঙ্কেত (Cyclone signals) দেখানো হয়েছে। পাশাপাশি Mundra port এবং Mandvi port-এও ৯ নম্বর বিপদ সঙ্কেত জারি করা হয়েছে। আর এহেন বিপদ সঙ্কেত জারি করা মানে অতি শক্তিশালী সাইক্লোন ( Cyclone Biperjoy) ধেয়ে আসছে। এই বিষয়ে সবাইকে সতর্ক করতেই এহেন (Cyclone signals) সঙ্কেত জারি করা হয়।

সাইক্লোনের আপডেট দেওয়া হয় তবে একাধিক নম্বরের ভিত্তিতে এই সিগন্যাল (Cyclone signals) জারি করা হয়। মৌসম ভবনের তরফে বন্দরগুলিকে এই বার্তা পাঠানো হয়। মৌসম ভবনের তরফে প্রতিটি বন্দরে দিনে তিন থেকে চারবার এই সাইক্লোনের আপডেট পাঠানো হয়। আর এরপর বন্দর কতৃপক্ষ বিভিন্ন সংখ্যার মাধ্যমে কিংবা নির্দিষ্ট প্রতীকের মাধ্যমে সমুদ্রে থাকা জাহাজগুলিকে সঙ্কেত পাঠায়। এবং অ্যালার্ট করে থাকে। তাতে সমুদ্রে থাকা জাহাজগুলি সতর্ক হয়ে যায়।
দুই ধরনের সঙ্কেত রয়েছে ,ভারতে দুই ধরনের সাইক্লোনের সিগন্যাল (Cyclone signals) দেওয়া হয়। কিছু বন্দর সংখ্যার মাধ্যমে সতর্কতা জারি করে। আবার অনেক সময় বেশ কিছু চিহ্ন ব্যবহার করেও সতর্কতা জারি করে। রাতে সতর্ক করতে লাল আলোর ব্যবহার করা হয়ে থাকে। আর সকালে সাদা আলোর ব্যবহার করা হয়ে থাকে। তবে দেশের সব বন্দরেই সংখ্যার মাধ্যমে সঙ্কেত দেওয়া হয়। যা কিনা ১ থেকে ১১ পর্যন্ত হয়ে থাকে।

সঙ্কেতের বিষয়ে আরও বিস্তারিত-
- সিগন্যাল- 1: এই সঙ্কেতের অর্থ হল সাইক্লোনের ভয় নামেমাত্র রয়েছে। কিন্তু জাহাজের জন্যে এই সঙ্কেত জারি করা হয়। কারণ সাইক্লোনের কারনে প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হতে পারে।
- সিগন্যাল- 2: এই সঙ্কেত তখনই জারি করা হয় যখন Cyclone এর কারনে হাওয়ার গতি প্রতি ঘন্টায় ৬০ থেকে ৯০ কিমি হতে পারে। বন্দর এলাকা থেকে যাতে জাহাজগুলি সরে যায় সেই কারনেই এই অ্যালার্ট জারি করা হয়।
- সিগন্যাল 3: Cyclone এর কারনে হাওয়ার গতি প্রতি ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি হয় তখন এই সঙ্কেত জারি করা হয়।
- সিগন্যাল 4: হাওয়ার স্পিড ৫০ থেকে ৬০ কিমি থাকলে এই বিপদ সঙ্কেত জারি করা হয়ে থাকে। এতে বন্দরে দাঁড়িয়ে থাকা জাহাজগুলির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
- সিগন্যাল 5: এহেন বিপদ সঙ্কেত তখনই জারি করা হয় যখন Cyclone এর কারনে হাওয়ার স্পিড ৬০ থেকে ৮০ কিমি প্রতি ঘন্টায় থাকে। শুধু তাই নয়, বন্দরে বামদিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলেও এই সঙ্কেতে বোঝানো হয়।
- সিগন্যাল 6: হাওয়ার স্পিড ৬০ থেকে ৮০ কিমি প্রতি ঘন্টায় থাকলে এই অ্যালার্ট জারি করা হয়। শুধু তাই নয়, বন্দরে ডানদিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে বলেও এই সঙ্কেতে বোঝানো হয়।
- সিগন্যাল 7: গোটা বন্দরের উপর দিয়ে ঝড় বয়ে গেলে এই বিপদ সঙ্কেত জারি করা হয়। শুধু তাই নয়, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও এই সঙ্কেত জারি করা হয়।
- সিগন্যাল 8: সাইক্লোনের কারনে হাওয়ার গতিবেগ ৯০ থেকে ১২০ থাকলে এই অ্যালার্ট দেওয়া হয়। একই সঙ্গে সবাইকে সতর্ক করেও এই বার্তা দেওয়া হয়। সিগন্যাল 9: যখন Cyclone ভয়ঙ্কর হয় এবং হাওয়ার গতিবেগ ঘন্টায় ১২০ কিমি প্রতি ঘন্টায় থাকে তাহলে এই অ্যালার্ট দেওয়া হয়। পাশাপাশি সিগন্যাল 10: এই সংকেত তখনই দেওয়া হয় যখন ঘূর্ণিঝড়ের কারনে ঘণ্টায় ১৩০-১৪০ কিমি বা তার বেশি হাওয়া চলে। আর এর কারনে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়।
- সিগন্যাল 11: এই সঙ্কেত একেবারে ঝড় ভয়ঙ্কর জায়গাতে পৌঁছালে জারি করা হয়।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications