Cyclone Asna: ৪৮ বছরে এমন হয়নি, গুজরাত উপকূলে ধেয়ে আসা ঘূর্ণিঝড় আসনায় সিঁদুরে মেঘ দেখছেন আবহাওয়াবিদরা
ফের ধেয়ে আসছে এক বিধ্বংসী ঘূর্ণিঝড়। এবার বিপদ পশ্চিম উপকূলে। আরব সাগরের উপর তৈরি হয়েছে সেই ঘূর্ণিঝড়টি। যার নাম দেওয়া হয়েছে আসনা। তবে এই ঘূর্ণিঝ়ড় নিয়ে বিশেষ চিন্তিত আবহাওয়াবিদরা। কারণ গত ৪৮ বছরে এমন পরিস্থিতি তৈরি হয়নি আরব সাগরের উপকূলে।
আরব সাগরের উপকূলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে গুজরাত উপকূলে এর প্রভাব বেশি পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। ভারতের পশ্চিম দিকে রয়েছে আরব সাগর। এর জলের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম এবং বায়ু শুস্ক হওয়ার কারণে এখানকার আবহাওয়া একটু শুষ্ক প্রকৃতির হয়। অন্যদিকে যে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে আরব সাগরের উপরে তা নিয়ে রীতিমতো চাপে রয়েছে আবহাওয়াবিদরা।

কারণ ১৯৭৬ সালের পর এই প্রথম এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আরব সাগরে। ১৯৭৬ সালে ওড়িশা উপকূলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি উত্তর পশ্চিম এবং পশ্চিম উপকূলের দিকে এগিয়েছিল। এবং সেটি আরব সাগরের উপর দিয়ে গিয়ে ওমানের উপকূলে আছড়ে পড়েছিল। তারপরে আবার ৪৮ বছর পর সেই পরিস্থিতি তৈরি হচ্ছে আর সাগরে।












Click it and Unblock the Notifications