ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি, কোথায় কবে আছড়ে পড়বে জানাল আইএমডি

ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি, কোথায় কবে আছড়ে পড়বে জানাল আইএমডি

সমুদ্রের বুকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ থেকে রবিবার রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি। মৌসম ভবনের পূর্বাভাসে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই ঘূর্ণিঝড় অশনি ল্যান্ডফল করতে শুরু করবে। সমুদ্র উত্তাল থাকবে রবিবার থেকেই। সেই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে।

আন্দামানের উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় অশনি

আন্দামানের উপর দিয়ে বয়ে যাবে ঘূর্ণিঝড় অশনি

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। রাতেই তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে এগিয়ে যেতে থাকবে ভূখণ্ডে দিকে। সোমবারই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলে আছড়ে পড়বে ঘূ্র্ণিঝড় অশনি। তারপর উত্তর-পূর্বদিকে এগিয়ে যাবে ওই সাইক্লোন।

ঘূর্ণিঝড় অশনি নিয়ে সতর্কতা জারি মৌসম ভবনের

ঘূর্ণিঝড় অশনি নিয়ে সতর্কতা জারি মৌসম ভবনের

ঘূর্ণিঝড় অশনি তারপর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর মায়ানমার ও দক্ষিণ-পূর্ব বাংলাদেশ উপকূলে পৌঁছবে। এর প্রভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হবে। রবিবার বাড়বে বৃষ্টির তেজ। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। শনিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে।

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে আন্দামানে

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে আন্দামানে

মৌসম ভবন জানিয়েছে, সোমবার সকাল থেকেই আন্দামান ও নিকোবর উপকূলে ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইবে। আন্দমানে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ৮০ কিলোমিটার। বৃষ্টি শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি

উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি

আবহাওয়া দফতররে পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ যেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হন। সম্পূর্ণভাবে বাড়ির বাইরে বেরনো নিষেধ করে দেওয়া হয়েছে। যাঁরা মাটির বাড়িতে থাকেন, তাঁদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।

অশনির লক্ষ্য বাংলাদেশ ও মায়ানমার উপকূল

অশনির লক্ষ্য বাংলাদেশ ও মায়ানমার উপকূল

ঘূর্ণিঝড় অশনি আন্দামান নিকোবরে আছড়ে পড়ার পর তা চলে যাবে বাংলাদেশ ও মায়ানমার উত্তর উপকূলের দিকে। ৯৬ বছর পর ফের ২০২২-এ ব্যতিক্রমী ঘূর্ণিঝড় অশনি উপকূলে আছড়ে পড়বে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসম ভবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ফের একবার মার্চ মাসে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তিন দেশের উপকূলে আছড়ে পড়বে।

উত্তর ও উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হবে এই ঝড়

উত্তর ও উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হবে এই ঝড়

মৌসম ভবনে পূর্বাভাসে জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে মাত্র একদিন সময় লাগবে। তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে তা বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলের দিকে ধেয়ে যাবে। আন্দামান থেকে সরাসরি উত্তর ও উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হবে এই ঝড়। তা বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলে আছড়ে পড়বে ২২ মার্চ অর্থাৎ মঙ্গলবার।

বাংলায় ঘূ্র্ণিঝড় অশনির প্রভাব পড়বে কতটা

বাংলায় ঘূ্র্ণিঝড় অশনির প্রভাব পড়বে কতটা

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলা ও ওড়িশা সংলগ্ন উপকূলে ঘূর্ণিঝড় অশনির হানা দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে বাংলায় এই ঘূ্র্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টি হতে পারে। তবে এখন পর্যন্ত তেমন কোনও সম্ভাবনাও নেই। অর্থাৎ বাংলার আবহাওয়ার তেমন কোনও পরিবর্তন হবে না। ঘূর্ণিঝড় অশনি সরাসরি বাংলাদেশ-মায়ানমার উপকূলে হানা দেবে, তা ঘুরে বাংলা বা ওড়িশার দিকে যাবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+