কালবৈশাখী আসার আগেই সাগরে হানা ঘূর্ণিঝড় অশনির, কোন দেশ করেছে এই নামকরণ

কালবৈশাখী আসার আগেই সাগরে হানা ঘূর্ণিঝড় অশনির, কোন দেশ করেছে এই নামকরণ

চৈত্র-বৈশাখীতে সাধারণত দুর্যোগ ধেয়ে আসে কালবৈশাখীর রূপে। এবার কালবৈশাখী ঝড় ধেয়ে আসার আগেই সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদশ ও মায়ানমার উপকূলের দিকে ধেয়ে যাবে। প্রভাব পড়বে বাংলাতেও। এই ঝড়েরই নাম দেওয়া হয়েছে অশনি। কিন্তু কে করল এই নামকরণ?

২০২২-এ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি

২০২২-এ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি

মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে মাত্র একদিন সময় লাগবে। রবিবার গভীর নিম্নচাপ, সোমবারেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে তা বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলের দিকে ধেয়ে যাবে। আন্দামান থেকে সরাসরি উত্তর দিকে প্রবাহিত হবে এই ঝড়। তা বাংলাদেশ ও উত্তর মায়ানমার উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা পরদিন মঙ্গলবার।

একবিংশ শতাব্দীর গোড়া থেকে নামকরণ

একবিংশ শতাব্দীর গোড়া থেকে নামকরণ

আন্তর্জাতিক নিয়মানুসারেই যে মহাসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়, সেই মহাসাগরের অববাহিকায় থাকা দেশগুলি সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করে। একবিংশ শতাব্দীর গোড়া থেকে ঘূর্ণিঝড়ের এই নামকরণ প্রথা চলে আসছে। তার ফলে ঝড়ের পরিচয় দিতে এবং বোঝাতে সুবিঝা হয়। মোট ১১টি সংস্থা ঘূর্ণিঝড়ের নামকরণ করে গোটা বিশ্বে। সেইমতো ভারত মহাসাগরের অববাহিকায় থাকা দেশগুলি পর্যায়ক্রমে নামকরণ করে এই অঞ্চলের ঝড়ের।

ঘূর্ণিঝড়ের নামকরণের ব্যাপারে বৈঠক ২০২০-তে

ঘূর্ণিঝড়ের নামকরণের ব্যাপারে বৈঠক ২০২০-তে

২০০০ সালে ওমানের মাসকটে ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশনের একটি বৈঠক হয়। ইউনাইডেট নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড পেসিফিকের বৈঠকে বঙ্গোপসাগর ও আরব সাগরে সৃষ্টি হওয়া বা ওই দুই সাগরে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের নামকরণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রথম ৮ দেশ, বর্তমানে ১৩টি দেশ নামকরণ করে

প্রথম ৮ দেশ, বর্তমানে ১৩টি দেশ নামকরণ করে

সেই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ২০০৪ সালের সেপ্টেম্বর থেকে উত্তর ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়ের নামকরণ শুরু হয়েছিল তখন আটটি দেশ ঝড়ের নামকরণ করা শুরু করে। সেই অনুযায়ী, আটটি দেশ আটটি করে নামকরণ করে। মোট ৬৪টি ঝড়ের নাম দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও পাঁচটি দেশ এই তালিকায় যুক্ত হয়ে বর্তমানে ১৩টি দেশ নামকণ করে।

১৩টি দেশ ১৩টি করে ১৬৯টি ঝড়ের নামকরণ করে

১৩টি দেশ ১৩টি করে ১৬৯টি ঝড়ের নামকরণ করে

প্রথম যে ৬৪টি ঝড়ের নামকরণ হয়েছিল, তা শেষ হয় ২০২০ সালে। তারপর ২০২০ সালে তৈরি হয় আরও ১৬৯টি নামের তালিকা। ১৩টি দেশ ১৩টি করে নামকরণ করে। পর্যায়ক্রমে বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, আরব আমিরশাহী ও ইয়েমেনের নাম দেয় ঝড়ের।

নতুন তালিকার ১০ নম্বর ঝড়ের নামকরণ শ্রীলঙ্কার

নতুন তালিকার ১০ নম্বর ঝড়ের নামকরণ শ্রীলঙ্কার

নতুন তালিকায় প্রথম সারির আর চারটি ঝড় বাকি রয়েছে। ২০২১ সালের শেষ ঝড় ছিল জাওয়াদ। তারপর ওই তালিকা অনুযায়ী এবার ঝড়ের নাম হতে চলেছে অশনি। তারপরের ঝড়টির নাম হবে সিতরাং এবং প্রথম সারিতে তারপর রয়েছে ম্যানডৌস ও মোচা। অশনির নাম দিয়েছে শ্রীলঙ্কা। বাকি তিন নাম যথাক্রমে থাইল্যান্ড, আরব আমিরশাহী ও ইয়েমেনের। তারপর ফের শুরু হবে দ্বিতীয় সারির নামের ব্যবহার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+