আম্ফানের মারণ গ্রাস শুরু ভারতে! ঘূর্ণিঝড়ের 'ল্যান্ডফল'এর শুরুতেই প্রথম মৃত্যু সংবাদ উঠে এল
আম্ফানের মারণ গ্রাস শুরু ভারতে! ঘূর্ণিঝড়ের 'ল্যান্ডফল'এর শুরুতেই প্রথম মৃত্যু সংবাদ উঠে এল
১৯৯৯ সালের সুপার সাইক্লোন কিম্বা 'আয়লা', 'বুলবুল' এর থেকেও যে আম্ফান বা আমফান (থাইল্যান্ডের স্থানীয় ভাষায় উম্পুন) ভয়াবহ হয়ে উঠবে, তা আগেই আঁচ করা গিয়েছিল। আর এদিন সেই ঝড় আছড়ে পড়ে ভারতের মাটি ছুঁতেই তার প্রবল মারণ থাবা আরো গাঢ় করল।

ভারতে আম্ফানের বলি
ল্যান্ডফলের সঙ্গে সঙ্গেই আম্ফানের জেরে ভারতে প্রথম মৃত্যুর খবর উঠে এলো। এদিন ওড়িশায় এক দুই মাসের শিশুর মৃত্যুর খবর আসে আম্ফানের জেরে।

কীভাবে মৃত্যু
জানা গিয়েছে, ওড়িশায়র ভদ্রকে আম্ফানের (অনেকেই এটিকে আমফান, উম ফুন, উমপুন, উম পুন, আমপান, আম পান, আম্পান বলে উচ্চারণ করছেন) জেরে বুধবার দুপুর থেকেই ৯০ থেকে ৮০ কিলোমিটার বেগে প্রবল হাওয়া দিতে শুরু করে। এই সময় এলাকার এক মাটির বাড়ি ভেঙে গিয়ে ঘটে যায় বিপত্তি। মাটি চাপা পড়ে শিশুর মৃত্যু হয়।

বাংলাদেশেও মৃত্যু
এদিকে, বাংলাদেশ থেকেও এসেছে মৃত্যুর খবর। বাংলাদেশে ত্রাণদানকারী ১ জন ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে বলে খবর। ঝড়ের ল্যান্ডফলের সঙ্গে সঙ্গেই এমন প্রবল তাণ্ডবে রীতিমতো ত্রস্ত বাংলাদেশ।

বাংলাদেশের রেড অ্যালার্ট
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ১৯টি জেলার প্রশাসনকে আম্ফান মোকাবিলায় সমস্তরকম প্রস্তুতি নিতে বলা হয়েছে। আম্ফানের কথা মাথায় রেখে ১৩ হাজার ৭৮টি আশ্রয়স্থলের ব্যবস্থা করা হয়েছে।












Click it and Unblock the Notifications