Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৬৬.৯ কোটি ব্যক্তি ও সংস্থার ডেটা চুরি করেছে একজন! নয়া কীর্তির পর্দা ফাঁস সাইবারাবাদ পুলিশের

এক ব্যক্তির সাইবার ক্রাইমের পর্দা ফাঁস করে দিল সাইবারাবাদ পুলিশ। একজন ৬৬.৯ কোটি ব্যক্তি ও সংস্থার ডেটা চুরি করেছে! তার কীর্তি ফাঁস করে দিল পুলিশ। এই তথ্য চুরির ঘটনায় ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তিকে গোপন তথ্য চুরি করে বিক্রি করতে দেখা গিয়েছে।

সাইবারাবাদ পুলিশ দেশের ২৪টি রাজ্য এবং ৮টি মেট্রোপলিটন শহরজুড়ে তদন্ত চালায়। এই তদন্তে এক ব্যক্তি ১০৪ ক্যাটাগরির সংস্থা ও ব্যক্তির কাছ থেকে ৬৬.৯ কোটি ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য সংগ্রহ করেছেন বলে জানা গিয়েছে। ধৃত ব্যক্তির কাছে বাইজুস এবং বেদান্তু সংস্থার ছাত্রদের তথ্য পাওয়া গেছে।

৬৬.৯ কোটি ব্যক্তি ও সংস্থার ডেটা চুরি করেছে একজন! নয়া কীর্তি

শুধু বাইজুস ও বেদান্তুর ছাত্রদের ডেটাই নয়, ধৃত ব্যক্তিক কাছে আটটি মেট্রো শহরের ১.৮৪ লক্ষ ক্যাব ব্যবহারকারীর ডেটা এবং ছয়টি শহর ও গুজরাট রাজ্যের ৪.৫ লক্ষ বেতনভোগী কর্মচারীদের ডেটাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। শুধু তাউই নয় বড় বড় সংস্থার গ্রাহকের ডেটাও সংগ্রহ করে রেখেছে ওই ব্যক্তি।

সেই তালিকায় রয়েছে জিএসটি (প্যান ইন্ডিয়া), আরটিও (প্যান ইন্ডিয়া), অ্যামাজন, নেটফ্লিক্স, ইউটিউব, পেটিএম, ফোনপে, বিগ বাস্কেট, বুকমাইশো, ইনস্টাগ্রাম, জোমাটো, পলিসি বাজার, আপস্টক্স ইত্যাদির মতো বড় প্রতিষ্ঠানের গ্রাহকের ডেটাও ধরে রেখেছে ওই ব্যক্তি। সাইবারবার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের কাছে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে।

তার মধ্যে রয়েছে প্রতিরক্ষা কর্মী, সরকারি কর্মচারী, প্যান কার্ডধারী, নবম, দশম, একাদশ ও দ্বাদশের ছাত্রদের ডেটা, সিনিয়র সিটিজেনদের ডেটা। দিল্লির বিদ্যুত গ্রাহক, ডি-ম্যাট অ্যাকাউন্ট হোল্ডার, বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বর, এনইইটি ছাত্র, উচ্চ সম্পদের ব্যক্তি, বিমা ধারক, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ডধারীরাদের ডেটাও।

অভিযুক্ত ব্যক্তির নাম বিনয় ভাদওয়াজ। তিনি ফরিদাবাদ, হরিয়ানার একটি ওয়েবসাইটের মাধ্যমে কাজ করছিলেন এবং ক্লাউড ড্রাইভ লিঙ্কগুলির মাধ্যমে গ্রাহকদের কাছে ডেটাবেস বিক্রি করছিলেন। তিনি আমের সোহেল ও মদন গোপালের কাছ থেকে তথ্যভাণ্ডার সংগ্রহ করেন।

এনইইটি ছাত্রদের নাম, বাবার নাম, মোবাইল নম্বর এবং তাদের বাসস্থানের ডেটাও অভিযুক্তের কাছে পাওয়া গেছে। এমনকী তাঁদের আয়, ইমেল আইডি, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি সংবেদনশীল তথ্য ধারণকারী প্যান কার্ড ডেটাবেসও পাওয়া গেছে। সরকারি কর্মচারীদের নাম, মোবাইল নম্বর, বিভাগ, জন্মতারিখ ইত্যাদি তথ্য সম্বলিত ডেটাও পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

অভিযুক্তের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সাইবরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার (অপরাধ) কলমেশ্বর শিংগেনাভার বলেন, আইটি আইন লঙ্ঘনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নোটিশ দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+