করোনা ট্র্যাকিং সফ্টওয়্যারে হ্যাকিংয়ের ফাঁদ !
করোনা ট্র্যাকিং সফ্টওয়্যারে হ্যাকিংয়ের ফাঁদ !
এইবার করোনার হানা অন্তর্জালে। করোনা সংক্রান্ত একটি ম্যালওয়ার, যার নাম 'করোনাভাইরাস ম্যাপ', সাহায্য করছে হ্যাকারদের। আতঙ্কের আবহে জালিয়াতরা খুব সহজেই মানুষের কৌতূহলকে কাজে লাগিয়ে উক্ত ম্যালওয়ারের প্রতি আকৃষ্ট করছে, করোনার খবর জানতে গিয়ে হ্যাকারদের হাতে চলে যাচ্ছে ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ নথি, পাসওয়ার্ড।

মহারাষ্ট্রে করোনা ও হ্যাকারদের জোড়া হামলায় দুর্বিষহ জীবন
মহারাষ্ট্রে ইতিমধ্যে কোভিড-১৯ সর্বোচ্চ আকার ধারণ করেছে। এর মধ্যে হ্যাকাররা নতুন সমস্যার সম্মুখীন করছে নাগরিকদের। মহারাষ্ট্রের ঢুলে থানার সুপারিনটেনডেন্ট চিন্ময় পন্ডিত প্রায় এক সপ্তাহ আগে ম্যালওয়্যারটি লক্ষ্য করেন ও সাধারণ মানুষকে কোনোরকম করোনা সংক্রান্ত লিংক খুলতে নিষেধ করে বিজ্ঞপ্তি জারি করেন।

টার্গেট যন্ত্র থেকে অজান্তেই তথ্য চলে জকছে হ্যাকারদের কাছে
পুলিশ ইতিমধ্যে মানুষকে হ্যাকিংয়ের ব্যাপারে অবহিত করতে উঠে পড়ে লেগেছে। সাইবার বিভাগ জানিয়েছে, করোনা ভাইরাস সম্পর্কিত লিংকগুলি মূলত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। লিংকগুলি মূলত মানুষকে ইনফেকশন থেকে বাঁচার উপায় দেখিয়ে আকৃষ্ট করছে, লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীর অজান্তেই তার যন্ত্রে স্পাই সফটওয়্যার ইনস্টল হয়ে যাচ্ছে, যেটি ধীরে ধীরে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত ও অন্যান্য ব্যক্তিগত তথ্য টার্গেট যন্ত্র থেকে পাঠিয়ে দিচ্ছে হ্যাকারদের কাছে। যদিও মহারাষ্ট্রের সাইবার বিভাগের সুপারিনটেনডেন্ট বলসিং রাজপুত জানিয়েছেন যে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি।

বেসরকারি ওয়েবসাইটে প্রবেশের আগে দু'বার ভাবুন
মহারাষ্ট্র সরকার এখনও পর্যন্ত ৫জনের মৃত্যু ও ১৩০জন আক্রান্তের খবর জানিয়েছে। সরকারি এক আধিকারিক জানিয়েছেন, "করোনা মহামারীর খবর জানতে হলে আন্তর্জালের সহায়তা নিতেই হবে। সরকার প্রতিমুহূর্তে এ বিষয়ে খবরাখবর জানাচ্ছে, কিন্তু বেসরকারি কোনো লিংকে যাওয়ার আগে যাচাই করে নেওয়াই শ্রেয়।"












Click it and Unblock the Notifications