Cyber Crimes: ২০২৫ সালে রমরমিয়ে বাড়বে সাইবার ক্রাইম! প্রবল ঝুঁকির মুখে স্বাস্থ্য ও আর্থিক প্রতিষ্ঠানগুলি

Cyber Crime: আর্থিক প্রতিষ্ঠান ও স্বাস্থ্যক্ষেত্রে রমরমিয়ে বাড়বে সাইবার প্রতারণা চক্র। ২০২৫ সালে ওই দুই ক্ষেত্রে প্রবল ঝুঁকি রয়েছে। সম্প্রতি এমনই বিস্ফোরক তথ্য উঠে এল ডেটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার রিপোর্টে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে স্বাস্থ্যক্ষেত্র ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিতে সাইবার জালিয়াতি বাড়বে বলে উল্লেখ রিপোর্টে।

প্রায় ১৮টি ক্ষেত্রে সমীক্ষা চালানোর পর ওই রিপোর্ট প্রকাশ্যে এনেছে ডেটা সিকিউরিটি কাউন্সিল (DSCI Report)। মূলত এআইকে কাজে লাগিয়েই অপরাধের প্রবণতা বাড়ছে বলে দাবি রিপোর্টে। গতানুগতিক যেরকম উপায়ে সাইবার জালিয়াতি (Cyber Crime) হয়ে থাকে, এক্ষেত্রে তার থেকেও ভয়ানক আশঙ্কা রয়েছে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।

cyber crime

এআইয়ের অপব্যবহার (AI Misuse) ও ডিপফেক প্রযুক্তির (Deepfake Technology) ব্যবহার করে অপরাধ সংঘটিত করার চেষ্টা করবে হ্যাকাররা। সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিয়ো ও ফেক অডিও কন্টেন্ট ছড়িয়ে অপরাধ কায়েমের চেষ্টা বাড়বে বলে আশঙ্কা কাউন্সিলের। ভুয়ো কন্টেন্টের মাধ্যমে ব্যক্তিগত তথ্য হাতিয়ে সাইবার অপরাধের প্রবণতা বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ করা হয়েছে রিপোর্টে।

একটি গ্লোবাল সাইবার সিকিউরিটি ব্র্যান্ডের শাখার প্রধান সঙ্গমেশ এসের দাবি, অর্থনৈতিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলির উচিত নিজেদের সাইবার নিরাপত্তায় (Cyber Security) জোর দেওয়া। নিরাপত্তা বৃদ্ধি করলে তবেই প্রতিষ্ঠানের গোপন তথ্য সুরক্ষিত রাখা সম্ভবপর হবে। এর জন্য আগে থেকেই ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন তিনি।

রিপোর্টে এও দাবি করা হয়েছে, "স্বাস্থ্যক্ষেত্র, অর্থনৈতিক প্রতিষ্ঠান, শক্তি উৎপাদন ক্ষেত্রগুলিকেই মূলত টার্গেট করবে সাইবার অপরাধীরা (Cyber Criminals)। প্রতিষ্ঠানগুলির গোপন তথ্য চুরি করে তাদের গতিবিধর উপর নজরদারি চালানোর চেষ্টা করবে অপরাধীরা।"

শুধু তাই নয়, ভারতের সঙ্গে অন্যান্য দেশের আন্তজার্তিক সম্পর্কেও কলকাঠি নাড়া হতে পারে সাইবার অপরাধের মাধ্যমে। ডেটা সিকিউরিটি কাউন্সিলের ১৯ তম বার্ষিক তথ্য সুরক্ষা সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। মোট ২০৪টি সংস্থার উপর সমীক্ষা চালানোর পর প্রকাশ করা হয় রিপোর্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+