আগামীকালই ইস্তফা দিতে পারেন রাহুল! মোদী-পক্ষের উল্লাসের মধ্য়ে কংগ্রেস শিবিরে থমথমে আবহ

ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল , বড়সড় সিদ্ধান্তের পথে সম্ভবত হাঁটতে চলেছেন রাহুল গান্ধী। যদিও পরবর্তীকালে সেই খবর ভুয়ো বলে দাবি করা হয়েছে।

ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই শোনা যাচ্ছিল , বড়সড় সিদ্ধান্তের পথে সম্ভবত হাঁটতে চলেছেন রাহুল গান্ধী। যদিও পরবর্তীকালে সেই খবর ভুয়ো বলে দাবি করা হয়েছে। তবে এবার জানা যাচ্ছে , উত্তরপ্রদেশের কংগ্রেসের হারের যাবতীয় দায়িত্ব নিয়ে পার্টির সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর, এবার রাহুল সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দিতে পারেন।

আগামীকালই ইস্তফা দিতে পারেন রাহুল! মোদী-পক্ষের উল্লাসের মধ্য়ে কংগ্রেস শিবিরে থমথমে আবহ

আর মাত্র ২৪ ঘণ্টা পরেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হতে চলেছে। আর সেই বৈঠকেই এবার চরম সিদ্ধান্তের কথা জানাতে চলেছেনব রাহুল গান্ধী! শোনা যাচ্ছে, গোটা দেশে কংগ্রেসের ভারডুবির যাবতীয় দায়িত্ব নিয়ে এবার সভাপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন রাহুল। আগামী কাল বেলা ১১ টা নাগাদ সম্ভবত বিষয়টি নিয়ে বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচন ঘিরে গোটা দেশ থেকেই কার্যত কংগ্রেসের ধরাশায়ী হয়ে যাওয়ার ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আমেঠিতে কংগ্রেসের সেনাপতি রাহুলের দূর্গ পতনের পর গোটা দেশের বিভিন্ন অংশে যেভাবে কংগ্রেস ফেল করেছে,তাতে নিচু তলার কর্মীদের মধ্যে নেতৃত্ব নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে আগামীকালের কংগ্রেসের মিটির বেশ গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+