হিমাচলে ভোট কমছে বিজেপির! কী বলে সিভোটারের সমীক্ষার ফল

হিমাচল প্রদেশের সিভোটার সমীক্ষার ফলাফলে এগিয়ে বিজেপি

ভারতের জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার হিমাচল প্রদেশে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করেছেন, ৬৮ সদস্যের হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর। ভোট গণনা হবে ৮ ডিসেম্বর। হিমাচল প্রদেশের বিধানসভায় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের দিনেই এবিপি সিভোটার একটি সমীক্ষার ফল ঘোষণা করেছে। হিমাচল প্রদেশের ভোটাররা কি চাইছেন, তা আন্দাজ করতেই এই সমীক্ষা। সেই সমীক্ষা বলছে, হিমাচল প্রদেশে ক্ষমতায় থাকতে চলেছে বিজেপি।

হিমাচলে বিজেপির ভোটে ভাগ বসাবে আপ!

হিমাচলে বিজেপির ভোটে ভাগ বসাবে আপ!

এবিপি-সিভোটারের সমীক্ষায় দেখা গিয়েছে, ক্ষমতাসীন বিজেপি সব থেকে বেশি ভোট পাবে। বিজেপি প্রায় ৪৬ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেস তার পরেই থাকতে পারে। এক্ষেত্রে কংগ্রেসের ভোটের হার থাকতে পারে ৩৫.২ শতাংশ। তবে গত বিধানসভার থেকে চলতি বিধানসভায় বিজেপি বা কংগ্রেসের ভোটের হার কমেছে। সমীক্ষা জানাচ্ছে, এবারে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য অংশগ্রহণ করছে আপ। সেই আপ ৬.৩ শতাংশ ভোট পেতে পারে বলে সমীক্ষায় দেখানো হয়েছে।

সমীক্ষায় আসনের দিক থেকে এগিয়ে কে

সমীক্ষায় আসনের দিক থেকে এগিয়ে কে

বিজেপির ভোটের হার গত বিধানসভা থেকে কমলেও আসনের দিক থেকে সহজেই ম্যাজিক ফিগার পাবে বলেই সমীক্ষা জানাচ্ছে। সমীক্ষায় বলা হয়েছে, ২০২২ সালে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনে খুব সহজেই বিজেপি ম্যাজিক ফিগার অতিক্রম করতে পারবে। বিজেপি ৩৫টির বেশি আসন হিমাচল প্রদেশের বিধানসভায় পাবে বলে সমীক্ষায় জানানো হয়েছে। অন্যদিকে, কংগ্রেসের আসন সংখ্যা ২০ থেকে ২৮ এর মধ্যে থাকবে বলে জানানো হয়েছে। তবে প্রথমবার হিমাচল প্রদেসের নির্বাচনে যোগ দিয়ে বিশেষ ভালো ফল করতে পারবে না আপ। সমীক্ষা তাই বলছে। সমীক্ষায় জানানো হয়েছে, আপ খুব বেশি হলে একটি আসনে জয় লাভ করতে পারে। আবার কোনও আসন আপ নাও পেতে পারে বলে সমীক্ষায় জানানো হয়েছে।

লাঘু নির্বাচন বিধি

লাঘু নির্বাচন বিধি

শুক্রবার হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে রাজ্যে নির্বাচন বিধি লাঘু হয়ে গেল। হিমাচল প্রদেশের পাশাপাশি গুজরাতেও ২০২২ সালে বিধানসভা নির্বাচন হবে। তবে হিমাচল প্রদেশের সঙ্গে গুজরাতের নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি। আশা করা হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন কয়েকদিনের মধ্যেই গুজরাত বিধানসভার দিন ঘোষণা করবে। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, নভেম্বরে যে সময়ে হিমাচলে নির্বাচন হবে, সেই সময় প্রচুর ঠাণ্ডা পরে। তাই সেখানে একটি পর্যায়ে নির্বাচন করতে গেলে নিরাপত্তা রক্ষী সহ আনুষাঙ্গিক অনেক কিছু প্রয়োজন। সেই কারণে একসঙ্গে দুটি রাজ্যে বিধানসভা নির্বাচন করা হচ্ছে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+