শাহের সঙ্গে বৈঠকে 'বিশেষ রিপোর্ট' তুলে দিলেন আনন্দ বোস! গুরুত্বে নারাজ তৃণমূল

সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর সেই নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একের পর এক গুলি-বোমা উদ্ধার হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবি উঠেছে। এমনকি এই বিষয়ে কলকাতা হাইকোর্টে একাধিক রাজনৈতিক দল মামলা করেছে।

শাহের সঙ্গে বৈঠকে বিশেষ রিপোর্ট তুলে দিলেন আনন্দ বোস!

এমনকি পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের দাবিও জানানো হয়েছে রাজভবনে। এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন সিভি আনন্দ বোস। আজ শুক্রবার এই সংক্রান্ত বৈঠক দিল্লিতে হয় বলে জানা গিয়েছে।

তবে তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি রিপোর্ট অমিত শাহের কাছে সিভি আনন্দ বোস তুলে দিয়েছেন বলে জানা গিয়েছে। দীর্ঘক্ষণ দুজনের মধ্যে বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। তবে ঠিক কি নিয়ে বৈঠক হয়েছে তা এখনও স্পষ্ট ভাবে জানানো হয়নি। তবে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েই যে দুজনের মধ্যে কথা হয়েছে তা এক প্রকার স্পষ্ট। তবে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

পালটা তাঁদের দাবি, বাংলা যে নিরাপদ তা আগেই রিপোর্ট দিয়েছে কেন্দ্র। সুতরাং রাজ্যপাল কি বললেন তাতে কিছু যায় আসে না বলে দাবি তৃণমূল নেতারা।

অন্যদিকে শুধু অমিত শাহের সঙ্গেই নয়, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দীর্ঘ বৈঠক হয় সিভি আনন্দ বোসের। তবে কি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে তা স্পষ্ট নয়। পাশাপাশি রাজধানীতে আরও বেশ কয়েকজনের সঙ্গে দেখা করার কথা রয়েছে সিভি আনন্দ বোসের। যা খুবই গুরুত্বপূর্ণ

বলে রাখা প্রয়োজন, সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য প্রশাসনের শুরুটা মধুর হলেও প্রধান সচিব নিয়ে রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাত দেখেছে বাংলার মানুষ। বিশেষ করে আনন্দ বোসের বাংলা শেখার দিনেই জরুরি ভিত্তিতে তাঁকে দিল্লিতে তলব করা হয়। যেখানে এক প্রস্ত অমিত শাহ এবং উপ রাজ্যপাল জগদীপ ধনখড়ের বৈঠক হয়।

বিশেষ করে আনন্দ বোসের জয় বাংলা স্লোগান মোটেই ভালো চোখে নেয়নি বঙ্গ বিজেপি। আর এরপরেই রাজভবনের প্রধান সচিব পদ থেকে নন্দিনীকে সরিয়ে দেওয়া হয়। যা নিয়ে নবান্ন এবং রাজভবনের মধ্যে সংঘাত দেখা দেখে বাংলার মানুষ। যদিও সেই পদে এখনও কাউকে নিয়োগ করা হইয়নি।

শুধু এক্ষেত্রেই নয়, নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজভবনের বিবৃতিও ভালো চোখে নেয়নি তৃণমূল সরকার। কিছুটা সম্পর্কে ভাটা পড়েছে। এই অবস্থায় যদিও গত কয়েকদিন আগেই রাজভবনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের মধ্যে। আর এর মধ্যেই শাহ-আনন্দ বোসের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+