লকডাউন অগ্রাহ্য করে কেক–বিরিয়ানি সহযোগে পালিত বিজেপি বিধায়কের জন্মদিন

দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশঃ বেড়েই চলেছে। সামাজিক দুরত্ব ও লকডাউন এখন করোনা থেকে বাঁচার এটাই মূলমন্ত্র। কিন্তু অনেকেই রয়েছেন যাঁরা এই লরডাউনের গুরুত্বকে বুঝতে পারছেন না, তারমধ্যে আম জনতা যেমন রয়েছে তেমনি বেশ কিছু নেতা–মন্ত্রীরাও আছেন। মহারাষ্ট্রের পরই কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু তাও টনক নড়েনি। দেশজুড়ে লকডাউনের মাঝেই শুক্রবার এ রাজ্যের বিজেপি বিধায়ক তাঁর শত শত সমর্থদের নিয়ে জন্মদিন পালন করলেন ঘটা করে।

কেক–বিরিয়ানি সহযোগে বিধায়কের জন্মদিনের পার্টি

কেক–বিরিয়ানি সহযোগে বিধায়কের জন্মদিনের পার্টি

কর্নাটকের তুমকুর জেলার তুরুভেকেরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক এন জয়রাম শুক্রবার তাঁর জন্মদিন উপলক্ষ্যে ভন একটি চকোলেট কেক কাটেন হাতে সাদ রঙের গ্লাভস পড়ে এবং তা শিশু সহ ওখানে উপস্থিত অতিথিদের মধ্যে বিতরণ করেন। বেঙ্গালুরু থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে গুব্বি শহরে এই জন্মদিনের পার্টি হয় জাঁকজমকের সঙ্গে। পার্টিতে উপস্থিত অতিথিরা মহামারির বিষয়ে এতটুকু বিবেচনা না করেই আয়েস করে বিরিয়ানিও খান।

তবে জয়রামই প্রথম রাজনীতিবিদ নন যে যিনি চলতি সঙ্কটের মধ্যেও করোনা সংক্রমণ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন, এমন আরও আছেন। সারা দেশে যেখানে করোনার শিকার হয়েছে দুই শতাধিক মানুষ, সেখানে এই ধরণের বোধবুদ্ধিহীন কাজে আশ্চর্য হয়েছেন অনেকেই।

সামাজিক দুরত্বের নির্দেশ না মেনে বিয়ের অনুষ্ঠানে ইয়েদুরাপ্পা

সামাজিক দুরত্বের নির্দেশ না মেনে বিয়ের অনুষ্ঠানে ইয়েদুরাপ্পা

গত মাসেই গোটা দেশে বিবাহ সহ বিভিন্ন অনুষ্ঠানে জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সরকারের নির্দেশকে তোয়াক্কা না করেই গত ১৫ মার্চ বেলগাভিতে বিজেপি নেতার এক বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। এর পরের দিনই আবার দেখা যায়, নবনিযুক্ত কর্নাটকের কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমারকে সম্মান জানাতে কয়েকশ কংগ্রেস কর্মী সামাজিক দূরত্বের নির্দেশিকাকে অমান্য করে জড়ো হন একটি অনুষ্ঠানে।

কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা ২০০

কর্নাটকে করোনা আক্রান্তের সংখ্যা ২০০

অথচ শুক্রবার যখন ওই বিধায়ক নিজের জন্মদিন পালন করছেন, ততক্ষণে কর্নাটকে করোনা সংক্রমণের সংখ্যা পেরিয়েছে ২০০ জন এবং ১০টি নতুন কেসের সন্ধান পাওয়া গিয়েছে। ওই রাজ্যে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ২০৭ জন করোনা আক্রান্তের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। কর্নাটকের স্বাস্থ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে যে ৩৪ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। ১০টি নতুন কেসের মধ্যে ২ জন শিশু রয়েছে। মাইসুরুর ৮ বছরের এক শিশু ও বেঙ্গালুরুর গ্রাম এলাকার ১১ বছরের একটি মেয়ে। রাজ্যের বিজেপি সরকার তিন সপ্তাহের লকডাউন যা ১৪ এপ্রিল উঠে যাওয়ার কথা তা বাড়িয়ে দেওয়ার পক্ষে বলে জানিয়েছেন। ইয়েদুরাপ্পা জানিয়েছেন যে ডূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+