ব্রিটিশ আমলের আইনে পর্দা! সারা দেশে নতুন ফৌজদারি আইন কার্যকর, নতুনত্ব কী আছে সেখানে
সোমবার থেকে সারা দেশে তিনটি নতুন ফৌদজারি আইন কার্যকর। যা দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা। নতুন আইন ঔপনিবেশিক যুগের আইনের অবসান ঘটাবে। ব্রিটিশ আমলের ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি এবং ভারতীয় সাক্ষ্য আইনকে প্রতিস্থাপন করবে যথাক্রমে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম।
আইনি বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই আইনগুলি দেশে আধুনিক বিচার ব্যবস্থা নিয়ে আসবে। যেখানে জিরো এফআইআর, অনলাইনে পুলিশে অভিযোগ, এসএমএসের মাধ্যমে সমন, জঘন্য অপরাধের জন্য অপরাধ দৃশ্যের বাধ্যতামূলক ভিডিওগ্রাফি অন্তর্ভুক্ত হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, নতুন এই আইনগুলি দেশের বিচার দেওয়াকেই অগ্রাধিকার দেবে। কিন্তু ব্রিটিস আমলের আইনগুলি শাস্তিমূলক ব্যবস্থাকে প্রাধান্য দেবে। এই আইনিগুলি ভারতীয়দের দ্বারা, ভারতীয়দের জন্য এবং ভারতীয় সাংসদ দ্বারা তৈরি করা হয়েছে। তিনি বলেছেন, আইনগুলিতে কেবল নাম পরিবর্তন করা হয়নি, তা সম্পূর্ণভাবে সংশোধন করা হয়েছে। তিনি আরও বলেছেন, নতুন এই আইনগুলি ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ন্যায়বিচারকে নিশ্চিত করবে।
নতুন আইনে কী আছে
- নতুন আইন অনুসারে ফৌজদারি মামলার বিচার শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে রায় দিতে হবে। প্রথম শুনানির ৬০ দিনের মধ্যে চার্জ গঠন করতে হবে।
- একজন মহিলা পুলিশ অফিসার, ধর্ষণের শিকার মহিলার অভিভাভক কিংবা অত্মীয়ের উপস্থিতিতে বয়ান রেকর্ড করবেন এবং সাতদিনের মধ্যে মেডিক্যাল রিপোর্ট আসতে হবে।
- নতুন আইনে সংগঠিত অপরাধ ও সন্ত্রাসবাদের কাজকে সংজ্ঞায়িত করা হয়েছে এবং সব ধরনের অনুসন্ধান ও জব্দ করার ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক করা হয়েছে।
- নারী ও শিশুর প্রতি অপরাধের নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে। যে কোনও শিশু ক্রয়-বিক্রয়কে জঘন্য অপরাধ বলে গণ্য করা হয়েছে। নাবালিকা গণধর্ষণে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
- নারী ও শিশুর বিরুদ্ধে অপরাধ, হত্যা ও রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধকে নতুন আইনে প্রাধান্য দেওয়া হয়েছে।
- বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করার পরে সেই মহিলাকে ত্যাগ করার ক্ষেত্রে মামলায় নতুন বিধান আনা হয়েছে।
- নতুন আইনে একজন ব্যক্তিকে শারীরিক ভাবে থানায় যাওয়ার প্রয়োজন নেই। তিনি ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে ঘটনার রিপোর্ট করতে পারবেন।
- জিরো এফআইআর প্রত্যাবর্তনের সঙ্গে একজন ব্যক্তি এখতিয়ার নির্বিশেষে যে কোনও থানায় এফআইআর দায়ের করতে পারবেন।
- গ্রেফতারের বিবরণ এখন থেকে থানা এবং জেলা সদরের মধ্যে প্রপদর্শিত হবে। ফলে গ্রেফতার হওয়া ব্যক্তির পরিবার ও বন্ধুরা গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পাবেন।
- মামলা ও তদন্তকে শক্তিশালী করতে ফরেনসিক বিশেষজ্ঞদের গুরুতর অপরাধের জন্য অপরাধ দৃশ্য পরিদর্শন করা এবং প্রমাণ সংগ্রহ করা বাধ্যতামূলক হয়ে উঠেছে।
- অভিযুক্ত এবং অভিভোগকারী উভয়েরই ১৪ দিনের মধ্যে এফআইআর, পুলিশ রিপোর্ট, চার্জশিট, বিবৃতি, স্বীকারোক্তি অন্য নথির কপি পাওয়ার অধিকার রয়েছে।
- লিঙ্গের সংজ্ঞায় এখন ট্রান্সজেন্ডার ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।
- মহিলা, ১৫ বছরের কম বয়সী, ৬০ বছরের ঊর্ধ্বের ব্যক্তি এবং যাঁরা প্রতিবন্ধী বা গভীর অসুস্থতা রয়েছে, তাদের থানায় উপস্থিতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা বাড়িতেই পুলিশি সহায়তা পেতে পারেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications