চলতি অর্থ বছরে ১০ শতাংশেরও বেশি সঙ্কুচিত হবে ভারতীয় অর্থনীতি! নতুন আশঙ্কার কথা শোনাল আইএমএফ

চলতি অর্থ বছরে ১০ শতাংশেরও বেশি সঙ্কুচিত হবে ভারতীয় অর্থনীতি! নতুন আশঙ্কার কথা শোনাল আইএমএফ

করোনা ধাক্কায় ধুঁকছে বিশ্ব অর্থনীতি। বেহাল অবস্থা দেশীয় অর্থনীতিরও। এমতাবস্থায় কেন্দ্রীয় পরিসংখ্যানেই দেখা যাচ্ছে চলতি অর্থবছরের প্রথম ত্রৈমাসিকেই প্রায় ২৪ শতাংশ পর্যন্ত জিডিপি সঙ্কোচনের মুখোমুখি হয়েছে গোটা ভারত। যদিও অনেক বিশেষজ্ঞদের মতেই এই অর্থবছরের শেষ ভাগেই ধীরে ধীরে ফিরবে অর্থনীতির হাল। কিন্তু এমতাবস্থায় প্রায় ১০.৩ শতাংশ পর্যন্ত জিডিপি সঙ্কোচনের মুখোমুখি হবে ভারত, এমনটাই জানাচ্ছে ইন্টারন্যাশন্যাল মানিটারি ফান্ড বা আইএমএফ।

চলতি অর্থ বছরে ১০ শতাংশেরও বেশি সঙ্কুচিত হবে ভারতীয় অর্থনীতি! নতুন আশঙ্কার কথা শোনাল আইএমএফ


এদিকে আর্থিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন বিগত চার দশকের মধ্যে এতবড় আর্থিক সঙ্কটের মুখে পড়েনি ভারত। যদিও আইএমএফ-র পূর্বভাস অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে প্রায় ৪.৪ শতাংশ পর্যন্ত আর্থিক সঙ্কোচন দেখা যাবে বলে জানাচ্ছে আইএমএফ। সম্প্রতি ২০২০ সালের অক্টোবরের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রতিবেদনেই এই তথ্য জানিয়েছে আইএমএফ।

এদিকে গত সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাঙ্কের শেষ পূর্বাভাসে চলতি অর্থবর্ষের শেষভাগ পর্যন্ত ভারতে ৯.৬ শতাংশ জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস মিলেছে বলেও খবর। অন্যদিকে এর আগেও বড়সড় জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস দিতে দেখা যায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি। এডিবির বিশেষজ্ঞরাও জানান চলতি অর্থবছরের শেষভাগ পর্যন্ত প্রায় ৯ শতাংশ পর্যন্ত জিডিপি সঙ্কোচনের মুখে পড়তে পারে ভারতীয় অর্থনীতি। করোনাকালীন পরিস্থিতিতে ক্রমবর্ধমান বেকরত্ব, মানুষের জীবনমানের নিম্নমুখী হওয়ার কারণেই জিডিপি প্রবৃদ্ধিতে এই পারাপতন বলে জানাচ্ছেন আর্থনীতিবিদেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+