৫১ দিন পর কার্ফু প্রত্যাহার, ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর
শ্রীনগর, ২৯ অগাস্ট : উপত্যকা এলাকায় দীর্ঘ ৫১ দিন থেকে জারি থাকা কার্ফু অবশেষে প্রত্যাহার করে নিল জম্মুও কাশ্মীর সরকার। গত শনিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। তখন থেকেই আভাস পাওয়া গিয়েছিল দীর্ঘদিন ধরে চলতে থাকা কার্ফু প্রত্যাহার করে নেওয়া হতে পারে।
হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই কার্যত উত্তপ্ত গোটা কাশ্মীর উপত্যকা। এই জঙ্গির মৃত্যুর পর থেকে উপত্যকার বিভিন্ন প্রান্তে হিংসা ছড়িয়ে পড়ে। আর তা সামাল দিতেই উপত্যকার বিভিন্ন এলাকায় কার্ফু জারি করা হয়েছিল। উল্লেখ্য গত রবিবার কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং কাশ্মীরের নিরাপত্তা এবং সুরক্ষা বিষয়ে সেখানকার নেতাদের সঙ্গেএকটি গুরুত্বপূর্ণ সর্বদল বৈঠক করেন। এই বৈঠকেই কার্ফু তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিশেষ সূত্রের খবর।

তবে যে সব এলাকাগুলির পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় সেখান থেকে কার্ফু প্রত্যাহের করা হয়নি। পুলওয়ামা জেলার অনেক এলাকাতে এখনও বিক্ষোভ চলছে তাই পুলওয়ামা জেনায় কার্ফু জারি থাকছে বলে পুলিশ সূত্র থেকে জানা গিয়েছে।
উপত্যকা এলাকায় দীর্ঘদিন কার্ফু জারি থাকার ফলে স্বাভাবিক জনজীবন ব্যহত হচ্ছিল। এদিনের সিদ্ধান্তের পরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কাশ্মীর। এখনও পর্যন্ত বিভিন্ন হিংসাত্মক ঘটনায় ৭১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। যাদের মধ্যে ৬৮ জন সাধারণ মানুষ এবং ৩ জন পুলিশকর্মীও রয়েছেন।












Click it and Unblock the Notifications