করোনরাভাইরাস: কোভিড-১৯ ঠেকাতে মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ইসলাম ধর্মের দুই পবিত্র শহর মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

এর আগে শহরগুলোতে ১৫ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল এবং মানুষকে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। সেই নির্দেশই এখন দীর্ঘায়িত করা হলো।

এমন সময় এই ঘোষণা এলো যখন জুলাই ও অগাস্টে অনুষ্ঠিত হতে যাওয়া হজ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Banner image reading more about coronavirus
BBC
Banner image reading more about coronavirus

করোনা ভাইরাস: শত দুঃসংবাদের মাঝেও কিছু মন-ভালো করা খবর

করোনাভাইরাস সম্পর্কে অজানা কিছু প্রশ্ন এবং উত্তর

নিজেকে যেভাবে নিরাপদ রাখবেন করোনাভাইরাস থেকে

করোনাভাইরাস ঠেকাতে যে সাতটি বিষয় মনে রাখবেন

করোনাভাইরাসের উৎপত্তি কোথায়, কেন এতো প্রাণঘাতী

করোনাভাইরাসের প্রতিষেধক তৈরিতে অগ্রগতি কতদূর?

Banner
BBC
Banner

মক্কা ও মদিনায় কারফিউ জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ
Getty Images
মক্কা ও মদিনায় কারফিউ জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ

গত সপ্তাহে সৌদি আরব কর্তৃপক্ষ মহামারি নিয়ে উদ্বেগের কারণে হজ করতে ইচ্ছুকদের বুকিং পেছানোর আহ্বান জানায়।

হজের সময় সারাবিশ্বের প্রায় বিশ লাখ মুসলিম মক্কা ও মদিনায় জমায়েত হন।

কোভিড-১৯ সংক্রমণ ঠেকানোর চেষ্টায় সৌদি কর্তৃপক্ষ মানুষজনকে মক্কা ও মদিনা এবং সেইসঙ্গে রাজধানী রিয়াদেও ঢুকতে দিচ্ছে না।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাস সংক্রমণ হয়েছে সৌদি আরবে। সেখানে এখন পর্যন্ত ১,৮৮৫ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে এবং এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+