সাময়িক ভাবে শিথিল ডিব্রুগড়ের কারফিউ, নাগরিকত্ব বিলের প্রতিবাদে ১০ ঘণ্টার অনশনের ডাক এএসউ-র

ডিব্রুগড়ের কারফিউ শিথিল করা হল সকাল ৮টা থেকে । এই শিথিলতা চলবে দুপুর ১টা পর্যন্ত। এদিকে বৃহস্পতিবার রাতেই রাষ্ট্রপতির সম্মতিক্রমে আইনে পরিণত হল ২০১৯ নাগরিকত্ব সংশোধনী বিল। এদিকে এই বিলের প্রতিবাদে দশ ঘণ্টার অনশন ধর্মঘটের ডাক দিল অসম স্টুডেন্টস ইউনিয়ন।

গত সপ্তাহ থেকেই উত্তপ্ত অসম

গত সপ্তাহ থেকেই উত্তপ্ত অসম

গত সপ্তাহের বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত হয় নাগরিকত্ব সংশোধনী বিলটি। এরপর থেকেই প্রতিবাদের আগুনে জ্বলতে শুরু করে অসম সহ উত্তর-পূর্ব। ১১ ডিসেম্বর রাজ্যসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী ২০১৯ বিল। যার আগে সোমবার বিলটি বিপুল সংখ্যাগরিষ্ঠা নিয়ে পাশ হয় লোকসভাতেও। এরপর প্রতিবাদের আগুন আরও তীব্র হয়।

বৃহস্পতিবার পুলিশের গুলিতে অন্তত ২ জন বিক্ষোভকারীর মৃত্যু

বৃহস্পতিবার পুলিশের গুলিতে অন্তত ২ জন বিক্ষোভকারীর মৃত্যু

বৃহস্পতিবার, সারা দিনব্যপী ব্যপক প্রতিবাদ দেখে ডিব্রুগড়, গুয়াহাটি সহ অসম। কারফিউ সত্ত্বেও বিলের বিরোধিতা করে রাস্তায় নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। এরই মাঝে কারফিউ ভেঙে রাস্তায় নামায় পুলিশের গুলিতে মারা যান অন্তত দুইজন বিক্ষোভকারী। এই সবের মাঝে ডিব্রুগড়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় বিমান পরিষেবা। ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয় অসম সহ উত্তর-পূর্ব। তবে আজ সকালে পরিস্থিতি একটি স্বাভাবিক হওয়ায় কারফিউ সাময়িক ভাবে শিথিল করার কথা ঘোষণা করেছে প্রশাসন।

পরিস্থিতি সামাল দিতে নামে সেনাবাহিনী

পরিস্থিতি সামাল দিতে নামে সেনাবাহিনী

বৃহস্পতিবার অসমের পরিস্থিতি সামাল দিতে রাজ্যের ৪ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়। এর মধ্যে দু-কলাম জওয়ান মোতায়েন করা হয়েছে গুয়াহাটিতে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী গুয়াহাটির রাজপথ কার্যত বিক্ষোভকারীদের দখলে ছিল। সকালে শহরের ৪টি স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এর পরে শহরের নিরাপত্তা আরও জোরদার করা হয়। বদলি করা হয় পুলিশে ডিরেক্টর জেনারেলকে। বৃহস্পতিবার আরটিআই কর্মী ও কৃষক নেতা অখিল গগৈকে জোরহাট থেকে গ্রেফতার করা হয়।

মেঘালয়ে ৪৮ ঘণ্টার জন্য কারফিউ জারি

মেঘালয়ে ৪৮ ঘণ্টার জন্য কারফিউ জারি

এদিকে অসমের উত্তেজনার আঁচ ছড়িয়েছে পার্শ্ববর্তী মেঘালয়তেও। সেখানে আগামী ৪৮ ঘণ্টার জন্য কারফিউ জারি হয়েছে। প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর শিলংয়ের নর্থ-ইস্ট পুলিশ অ্যাকাডেমিতে যাওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগেই পরিস্থিতি আয়ত্বে আনতে এই সিদ্ধান্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+