ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই অশান্তি মেঘালয়ে, জারি হল কার্ফু
আজই সরকার গঠনের দাবি জানাবেন কনরাড সাংমা
গতকাল এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরেই জয় পেয়েছে এনপিপি। এদিকে ইতিমধ্যেই মেঘালয়ের গ্রামে শুরু হয়ে গিয়েছে অশান্তি। পরিস্থিতি সামাল দিতে জারি করা হয়েছে কার্ফু। আজই আবার সরকার গঠনের দাবি জানাতে যাবেন কনরাড সাংমা।

আবারও মেঘালয়ে ফিরছে সাংমা সরকার। গতকাল এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি এনপিপিই হেসেছে। যার পুরো কৃতিত্বই বিজেপি দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে। যদিও ভোটের কয়েকদিন আগে পর্যন্ত মেঘালয়ের সঙ্গে অসমের সীমানা বিরোধ তুঙ্গে ছিল। তারপরেও সরকার গঠনের জন্য সেই বিজেপিকেই পাশে চেয়েছেন কনরাড সাংমা। এনপিপির জয় নিশ্চিত হতেই তিনি অমিত শাহের সঙ্গে যোগাযোগ করেন। মেঘালয়ে মাত্র ২টি আসন পেয়েছে বিজেপি।
সূত্রের খবর আজই রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি নিয়ে যাবেন কনরাড সাংমা। সকাল ১১টায় সাংবাদি বৈঠক করার কথা রয়েছে তাঁর। তারপরেই তিনি রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানিয়ে আসবেন বলে জানা গিয়েছে। বিজেপির সঙ্গে জোট বেঁধেই সরকার গড়ার প্রস্তাব দেবেন কনরাড সাংমা। এদিকে ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পরেই পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের সাসিয়াং গ্রামে অশান্তি শুরু হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সেখানে কার্ফু জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জারি থাকবে কার্ফু এমনই নির্দেশিকায় বলা হয়েছে।
মেঘালয়ে ত্রিশঙ্কু ফলাফল হলেও। শেষ হাসিটা বিজেপিই হেসেছে। ফের সরকারে বিজেপিকেই আমন্ত্রণ জানিয়েছে এনপিপি। তৃণমূল কংগ্রেস প্রথমে এনপিপিকে কড়া টক্কর দিলেও শেষে ৫টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। যদিও একক ভাবে দেখতে গেলে বিজেপির থেকে সেখানে ভাল ফল করেছে তৃণমূল কংগ্রেস। প্রথমবার সেখানে ভোটে লড়েছে ঘাসফুল শিবির। তাতেই ৫িট আসন পাওয়া মুখের কথা নয়। এই সাফল্যকে হাতিয়ার করেই মেঘালয়ে রাজনৈতিক ঘাঁটি শক্ত করতে চাইছেন তাঁরা।












Click it and Unblock the Notifications