সপ্তাহান্তে দিল্লিতে জারি করা হল কার্ফু , কতদিন চলবে এই বিধি

উত্তরোত্তর বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ভারত সহ গোটা বিশ্বে দ্রুত গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সঙ্গে ছুটছে ওমিক্রন আক্রান্তও। রাজধানী দিল্লিতে ৮৪ শতাংশই করোনার নতুন প্রজাতি ওমিক্রনে আক্রান্ত। কোভিড-১৯ মামলার বৃদ্ধির মধ্যে, দিল্লি সরকার জাতীয় রাজধানীতে শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার সকাল ৫ টা পর্যন্ত সপ্তাহান্তে কার্ফু জারি করেছে।

বাড়ি থেকে কাজ করতে পারবে কর্মীরা

বাড়ি থেকে কাজ করতে পারবে কর্মীরা

সূত্র মারফত জানা গিয়েছে, সরকারি অফিসের সমস্ত কর্মচারীরা "বাড়ি থেকে কাজ" অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোমে স্থানান্তরিত করা হবে। প্রয়োজনীয় পরিষেবা বিভাগের সাথে যুক্ত ব্যক্তিরা ব্যতীত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া শীঘ্রই এ বিষয় নিয়ে সাংবাদিকদের জানান। দিল্লিতে ওমিক্রন বৃদ্ধির কারণে কোভিডের ক্ষেত্রে ক্রমাগত বৃদ্ধি দেখতে পাওয়ায় আরও নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত

মুখ্যমন্ত্রী করোনা আক্রান্ত

কোভিড পরিস্থিতি পর্যালোচনা করার জন্য দিল্লি সরকার আজ সকালে একটি বৈঠক করার পরে এটি জানিয়েছেন। ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিয়াল করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

DCGI সূত্রে কী জানা গেল

DCGI সূত্রে কী জানা গেল

আজ মঙ্গলবার, করোনা ভ্যাকসিনের বুস্টার শট নিয়ে জরুরি বৈঠকে বসছে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। কোভিড -১৯ নতুন প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে নতুন বছরের শুরু থেকেই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণের কাজ শুরু হয়েছে ভারতে। গতকাল থেকেই অল্পবয়সীরা কোভ্যাক্সিনের টিকা নিতে পাচ্ছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে টিকাপ্রাপকের সংখ্যা ১৪৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৪৬৪।

 'OmiSure' কী

'OmiSure' কী

একটানা কয়েকদিন ধরে বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। থাবা আরও জোরদার করছে নয়া স্ট্রেন ওমিক্রন। নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট পরীক্ষা দ্রুততর করার জন্য একটি অগ্রগতিতে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) Tata Medical & Diagnostics দ্বারা তৈরি একটি কিটকে অনুমোদন দেওয়া হয়েছে। এই কোভিড কিটটিকে 'OmiSure' বলা হয়।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে কী জানা গেল

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে কী জানা গেল

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্য়ান দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ২৪ ঘণ্টায় ভারতে কোভিড-১৯এর থেকে সুস্থ হয়ে উঠেছেন ১১ হাজার ৭ জন। সংক্রমণের নিরিখে যে হার মোটেই সন্তোষজনক নয় বলে মত স্বাস্থ্য বিষেশজ্ঞদের। সেই সঙ্গে আক্রান্তের সংখ্যাও। এই মুহূর্তে ভারতে কোভিড অ্য়াকটিভ রোগীর সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৮৩০জন। যা সোমবার ছিল ১ লক্ষ ৪৫ হাজারের থেকে বেশি। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৮২ হাজার ১৭ তে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+