Manipur: শাহের সফরের আগে নতুন করে উত্তেজনা মণিপুরে, কার্ফু জারি ইম্ফল-বিষ্ণুপুর সহ একাধিক জায়গায়
কিছুতেই অশান্তি থামছে না মণিপুরে। নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে রাজধানী মনিপুর সহ একািধক জেলায়। আবারই সেইসব জায়গায় কার্ফু জারি করা হয়েছে। ভোর পাঁচটা থেকে বিকেল চারটে পর্যন্ত জারি থাকছে কার্ফু। তারপরের সময়টা সাময়িক শিথিল করা হচ্ছে কার্ফু।
যাতে এলাকার বাসিন্দারা খাবার মজুত করতে পারেন ঘরে তার জন্য সামান্য সময় কার্ফু শিথিল করা হচ্ছে। কিন্তু অশান্তি কিছুতেই থামছে না মণিপুরে। পরিস্থিতি সামল দিতে শেষে ময়দানে নামছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিন দিনের সফরে অসম যাচ্ছেন তিনি। সেসময় তিনি মণিপুর যাবেন বলে জানিয়েছেন।

এদিকে এই পরিস্থিতি নিয়ে মণিপুরের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন অমিত শাহ। কথা বলেছেন মণিপুরের স্পিকার এবং ১৫ জন বিধায়কের সঙ্গেও। কেন অশান্তি থামানো যাচ্ছে না মণিপুরে তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অসম সফরে গিয়েও কেন অমিত শাহ মণিপুরে গেলেন না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কর্নাটকে ভোটের জন্য দফায় দফায় প্রচার মিছিল ব়্যালি করতে পারলেন িতনি।
এদিকে সেসময় উত্তর-পূর্বের রাজ্য জ্বলছিল তারপরেও তিনি সেখানে যাননি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদাসিনীতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। মণিপুরের মুখ্যমন্ত্রীর কাছ থেকে ফোনে যাবতীয় তথ্য নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বীরেন সিং।

এদিকে মণিপুরের পরিস্থিতি একেবারেই সন্তোষজনক নয়। পূর্ব ইম্ফল, পশ্চিমের জেলা এবং বিষ্ণুপুরে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তার জেরে নতুন করে কার্ফু জারি করা হয়েছে। এদিকে লাগাতার কার্ফুর জন্য একাধিক পণ্যবাহী ট্রাক মণিপুরে প্রবেশ করতে পারছে না। সেকারণে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেখানে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। ২০০০ টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। আলু কেজি প্রতি ৪০ টাকা হয়ে গিয়েছে।
৩০০ টাকা হয়ে গিয়েছে এক ট্রে ডিমের দাম। মুিরগির মাংস ৩০০ টাকা কেজি। ব্ল্যাকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। মণিপুরে অশান্তি শুরুর পরেই মেরিকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে টুইট করে দৃষ্টি আকর্ষণ করেছিলেন।












Click it and Unblock the Notifications