পুলওয়ামায় জঙ্গি হানা! ছুটিতে থাকা সিআরপিএফ জওয়ানকে গুলিতে হত্যা
কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর জওয়ান হত্যার ঘটনা। ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলায়। জানা গিয়েছে, ছুটিতে বাড়িতে গিয়েছিলেন সিআরপিএফ জওয়ান নাসির আহমেদ রাঠের। বাড়িতেই হামলা চালিয়ে ওই জওয়ানকে গুলি করে মারে
কাশ্মীরে ফের নিরাপত্তা বাহিনীর জওয়ান হত্যার ঘটনা। ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলায়। জানা গিয়েছে, ছুটিতে বাড়িতে গিয়েছিলেন সিআরপিএফ জওয়ান নাসির আহমেদ রাঠের। বাড়িতেই হামলা চালিয়ে ওই জওয়ানকে গুলি করে মারে জঙ্গিরা।

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার নায়রা গ্রাম। সেখানেই বড় হয়ে ওঠা নাসির আহমেদ রাঠেরের। পড়াশোনার শেষে সুযোগ আসে সিআরপিএফ-এ যোগ দেওয়ার। চলছিল ভালই। বাহিনী থেকে বাড়িতে ছুটিতে এসেছিলেন তিনি। সেই খবর ছিল জঙ্গিদের কাছে। রবিবার বাড়িতেই হামলা চালায় জঙ্গিরা।
আশঙ্কাজনক অবস্থায় নাসির আহমেদ রাঠেরকে নিয়ে যাওয়া হাসপাতালে । সেখানেই মারা যান সিআরপিএফ-এর ওই জওয়ান।
সিআরপিএফ-এর ১৮২ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন নাসির আহমেদ রাঠের।
সাম্প্রতিক কালে জম্মু ও কাশ্মীর পুলিশে কর্মরত বেশ কয়েকজন পুলিশ কর্মীকে অপহরণ করে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এরই সঙ্গে যুক্ত হল সিআরপিএফ-এর এই জওয়ান হত্যার ঘটনাও।












Click it and Unblock the Notifications