ভারত জোড়ো যাত্রায় সুরক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রকে রাহুলে বিরুদ্ধে চিঠি CRPF-র
ভারত জোড়ো যাত্রায় সুরক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রকে রাহুলে বিরুদ্ধে চিঠি CRPF-র
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা নিয়ে ফের অশান্তি। রাহুল গান্ধীর বিরুদ্ধে সুরক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগ সিআরপিএফের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে রাহুল গান্ধীর বিরুদ্ধে এমনই অভিযোগ জানিয়েছে সিআরপিএফ। কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখে রাহুল গান্ধী সহ কংগ্রেসের বড় নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলা হয়েছিল। তারপরেই নিরাপত্তা নিয়ে চিঠি লিখে পাল্টা জানিয়েছে সিআরপিএফ।

রাহুলের বিরুদ্ধে সুরক্ষা বিধিভঙ্গের অভিযোগ
রাহুল গান্ধীর বিরুদ্ধে সুরক্ষা বিধি ভঙ্গের অভিযোগ করেছে সিআরপিএফ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে দেওয়া চিঠিতে এই অভিযোগ করেছে তারা। সব রকম ভিডিও ফুটেজ দিয়ে তাঁদের নিরাপত্তার সবরকম তথ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে চিঠি দিয়েছে সিআরপিএফ। কংগ্রেসের পক্ষ থেকে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী সহ ভিভিআইপিদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দেওয়া হয়েছিল।

কী কী অভিযোগ সিআরপিএফের
সিআরপিএফ ভিডিও প্রকাশ করে একেবারে দেখিেয় দিয়েছে কোথায় কোথায় সুরক্ষা বিধি লঙ্ঘন করা হয়েছে। এবং তারা কতটা সুরক্ষা দিয়েছে। ২০২০ সাল থেকে ১১৩টি সুরক্ষাবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে দিল্লিতে ভারত জোড়ো যাত্রার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সুরক্ষা বিধি লঙ্ঘন করেছেন। সেই বিষয়টি আলাদা করে তদন্ত করে দেখছে সিআরপিএফ।

সুরক্ষা বিধি মানেননি রাহুল গান্ধী
দিল্লিতে ভারত জোড়ো যাত্রা হবে জানার পর থেকেই রাজ্য পুলিশের সঙ্গে সিআরপিএফের পক্ষ থেকেও বাড়তি সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু রাহুল গান্ধী তার কোনওটাই মানেননি বলে অভিযোগ করা হয়েছে। ২২ ডিসেম্বর রাজধানী দিল্লিতে হয়েছে ভারপত জোড়ো যাত্রা। সেই বারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে কংগ্রেসের একাধিক প্রথম সারির নেতারা সামিল হয়েছেন। কিন্তু তারপরেই রাহুল গান্ধী সুরক্ষা বিধি না মেনেই ভারত জোড়ো যাত্রা করেছেন দিল্লিতে এমনই অভিযোগ করা হয়েছে সিআরপিএফের পক্ষ থেকে।

করোনার কারনে স্থগিত যাত্রা
করোনা সংক্রমণের আশঙ্কায় রাহুল গান্ধীকে ভারত জোড়ো যাত্রা স্থগিত রাখার অনুরোধ জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কংগ্রেসের অনেক নেতাই অভিযোগ করেছিলেন বিজেপি কংগ্রেসের জনপ্রিয়তাকে ভয় পেয়েই ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে চাইছে। সেকারণেই করোনা সংক্রমণের অজুহাত দেখিয়ে ভারত জোড়ো যাত্রা বন্ধ করতে চাইছে মোদী সরকার।












Click it and Unblock the Notifications