ছত্তিশগড়ে মাওবাদী বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য! শহিদ সিআরপিএফ-এর 'কোবরা' অফিসার

ছত্তিশগড়ে ভয়াবহ মাওবাদী হানায় শহিদ হলেন সিআরপিএফের এক কোবরা বাহিনীর অ্যাসিসটেন্ট কমানডেন্ট। মূলত ছত্তিশগড়ের সুকমার তাডমেটলার কাছে এক আইইডি বিস্ফোরণের ফলে আহত হন তিনি। এরপর চোট গুরুতর হতে শুরু করতেই প্রাণ হারান অ্যাসিসটেন্ট কমান্ডান্ট নীতিন বালেরাও।

ছত্তিশগড়ে মাওবাদী বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য! শহিদ সিআরপিএফ কোবরা অফিসার

বালেরাও সহ বাকি ৯ সিআরপিএফ কমান্ডো ছত্তিশগড়ের বুরকাপালে এক মাও নিধন অভিযানে এগিয়ে যান। আর তখনই তাঁরা একটি আইইডিতে পা ফেলেন অজান্তে। মুহূর্তে বিস্ফোরণ ঘটে। মোট ১০ জন কোবরা কমান্ডো আহত হন। সঙ্গে সঙ্গে আঘাতের জেরে অবস্থার অবনতি হয় কোবরা অফিসার বালেরাওয়ের। রাতেই তাঁদের হেলি কপ্টারে রায়পুরে নিয়ে যাওয়া হয়।

এরপর রায়পুরের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বালেরাও। তাঁর মরদেহ মহারাষ্ট্রে তঁার পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে খবর। এদিকে, মাওবাদীদের টার্গেটে রেখে ফের বুরকাপাল এলাকায় পাল্টা অভিযানে নেমেছে সিআরপিএফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+