সোপরে টহলদারি বাহিনীর ওপর জঙ্গি হামলা, মৃত ২ জওয়ান সহ ৪! উদ্ধার ৩ বছরের শিশু
জম্মু ও কাশ্মীরের সোপরে সিআরপিএফ-এর টহলদারি বাহিনীর ওপর জঙ্গি হামলা। এই হামলায় ২ জওয়ানের মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় ১ জঙ্গির মৃত্যু হয়েছে। সিআরপিএফ ও জঙ্গির গুলির মধ্যে পড়ে স্থানীয় বাসিন্দা এক প
জম্মু ও কাশ্মীরের সোপরে সিআরপিএফ-এর টহলদারি বাহিনীর ওপর জঙ্গি হামলা। এই হামলায় ২ জওয়ানের মৃত্যু হয়েছে। পাল্টা হামলায় ১ জঙ্গির মৃত্যু হয়েছে। সিআরপিএফ ও জঙ্গির গুলির মধ্যে পড়ে স্থানীয় বাসিন্দা এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিশ তাঁর নাতিকে উদ্ধার করেছে।

সিআরপিএফ-এর টহলদারি বাহিনীর ওপর হামলা
সিআরপিএফ-এর রোড ওপেনিং পার্টির ওপর জঙ্গি হামলা। সোপর মডেল টাউনের কাছে সোপর বাইপাস হাইওয়েতে হামলা চালায় জঙ্গিরা। সেখানে সিআরপিএফ-এর জওয়ানরা ছাড়াও ছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের জওয়ানরা।

গুলিতে মৃত ২ জওয়ানের
গুলিতে গুরুতর আহত অবস্থায় ৩ জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে ২ জনের মৃত্যু হয়। পাল্টা হামলায় পাকিস্তানি জঙ্গি ওসমানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

গুলিতে মৃত প্রৌঢ়, উদ্ধার নাতি
জঙ্গি হামলার সময় পাশ দিয়ে যাচ্ছিলেন শ্রীনগরের এক প্রৌঢ়। গুলিতে তাঁর মৃত্যু হয়। পুলিশ তাঁর তিন বছরের নাতিকে মৃতদের পাশ থেকে উদ্ধার করেছে। ওই শিশুকে পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এলাকা ঘিরে তল্লাশি পুলিশের
এদিকে এই হামলার পরেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি জানিয়েছেন, এবছরে এখনও পর্যন্ত ১২৮ জঙ্গিকে খতম করা হয়েছে।












Click it and Unblock the Notifications