হিংসায় রক্তাক্ত রাজধানী, হাসপাতালে মরণাপন্নদের রক্ত দিল আধাসেনা
হিংসায় রক্তাক্ত রাজধানী, হাসপাতালে মরণাপন্নদের রক্ত দিল আধাসেনা
হিংসায় বিধ্বস্ত দিল্লি। প্রতিমূহুর্তে প্রশাসনের দিকে আঙুল তুলছেন সাধারণ মানুষ। পুলিসের নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছে সব মহল। সেই রাজধানী দিল্লিতে ভিন্ন ছবি ধরা পড়ল জিটিবি হাসপাতালে। সেখান হিংসায় জখমদের রক্ত দান করলনে সিআরপিএফ জওয়ানরা।

নয় নয় করে প্রায় ৩৬ জন সিআরপিএফ জওয়ান দিল্লির জিটিবি হাসপাতালে রক্তদান করেছেন। সবচেয়ে বেশি মৃত্যপ এই হাসপাতালেই হয়েছে। প্রায় ৩৪ জন মারা গিয়েছেন জিটিবি হাসপাতালে। আহতদের অবস্থা আশঙ্কাজন জানার পরেই ৫০ জন আধাসেনাকে হাসপাতালে পাঠানে হয়। তারমধ্যে ৩৬ জন জওয়ান রক্তদান করেন। বাকিদের পরের দফায় প্রয়োজনের জন্য আসতে বলা হয়েছে।
ইতিমধ্যেই দিল্লিতে হিংসায় মৃতের সংখ্যা ৩৮-এ পৌঁছে গিয়েছে। আহত প্রায় ২০০ বাসিন্দা। তাঁদের অনেকের অবস্থাই আশঙ্কা জনক। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।












Click it and Unblock the Notifications