রাখি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এক সরকারি স্কুলের আবাসনের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কয়েকজন সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে।

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় এক সরকারি স্কুলের আবাসনের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কয়েকজন সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে ওই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

রাখি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্কুলছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ জওয়ানদের বিরুদ্ধে

অভিযোগের জেরে ৫ সদস্যের একটি প্যানেল গঠন করেছে জেলা প্রশাসন। এছাড়াও জেলা পুলিশের তরফেও আলাদা ভাবে তদন্ত চলছে ঘটনাকে কেন্দ্র করে। এদিক, জানা গিয়েছে রাখি উপলক্ষে,রাখি বন্ধন উৎসবের ঠিক আগে এক অনুষ্ঠান চলাকালীন ওই স্কুলছাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন ছাত্রী অংশ নেয়। সেখানে সিআরপিএফ জওয়ানদের রাখি পড়িয়ে দেয় ছাত্রীরা।

অনুষ্ঠানের ওপর যাতে মাওবাদীদের হামলা না হয়, তার জন্য এই অনুষ্ঠানে কড়া নিরাপত্তার জন্য প্যারামিলিটারি ফোর্স মোতায়েন করা হয়। সেসময় ৩ জন ছাত্রীকে আপত্তিজনকভাবে তল্লাশি চালায় জওয়ানদের কয়েকজন বলে অভিযোগ। গায়ে হাত দিয়ে এভাবে তল্লাসি চালানো নিয়ে , ওই ছাত্রীরা অভিযোগন জানায় আবাসনের ওয়ার্ডেনের কাছে। তারপরই সেখান থেকে প্রশাসনিক স্তরে অভিযোগ দায়ের হলে শুরু হয় তদন্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+