সুকমার পাল্টা জবাব দান্তেওয়াড়াতে: সিআরপিএফ-এর গুলিতে নিহত ১৫ মাওবাদী

ছত্তিশগড়ের দান্তেওয়াডা়য় ১০ থেকে ১৫ জন মাওবাদী নিহত হয় সিআরপিএফ জওয়ানদের গুলিতে। মাওবাদীদের পাকড়াও করতে এক অভিযানে নেমে এই সাফল্য পায় সিআরপিএফ।

ছত্তিশগড়ে দান্তেওয়াডা়য় ১০ থেকে ১৫ জন মাওবাদী নিহত হয় সিআরপিএফ জওয়ানদের গুলিতে। মঙ্গলবার মাওবাদীদের পাকড়াও করতে এক অভিযানে নেমে এই সাফল্য পায় সিআরপিএফ। সুকমায় সিআরপিএফ ওপর মাও আক্রমণের পর, এই পাল্টা হামলা চালায় সিআরপিএফ।

মঙ্গলবার বস্তারের দান্তেওয়াড়ার গভীর জঙ্গলে অভিযান চালায় জওয়ানরা। সেসময়ই একের পর এক মাওবাদীকে হত্যা করা হয়। তবে এই অভিযান চলাকালীন কোনও দেহ বা অস্ত্রসস্ত্র মেলেনি বলে ছত্তিশগড় পুলিশের তরপে জানানো হয়েছে।

সুকমার পাল্টা জবাব দান্তেওয়াডা়তে: সিআরপিএফ-এর গুলিতে নিহত ১৫ মাওবাদী

এদিকে, এর আগে ছত্তিশগড়ের সুকমায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ৮ মাওবাদীকে গ্রেফতার করল ছত্তিশগড় পুলিশ। ফলে এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃত মাওবাদীদের সংখ্যা দাঁড়াল ১৭ তে। উল্লেখ্য, গতমাসে সুকমায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা চালায় মাওবাদীরা । সেই ঘটনায় মারা যান ২৫ জন জওয়ান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+