'আমরা ভুলব না, আমরা ক্ষমা করব না', স্বজন হারানোর বেদনায় সঙ্গীদের ছবি প্রকাশ সিআরপিএফ-এর

চোখেপ সামনে এক ভয়ানক বিস্ফোরণ। কান ফেটে গিয়েছিল ৭৮ গাড়ির কনভয়ে গন্তব্যস্থলে চলা ২৫০০ সিআরপিএফ জওয়ানদের। কিছু বুঝে ওঠার আগে সঙ্গীদের আর্তনাদে সাহায্য়ের জন্য ছুটে গিয়েছিলেন অন্যরা।

চোখেপ সামনে এক ভয়ানক বিস্ফোরণ। কান ফেটে গিয়েছিল ৭৮ গাড়ির কনভয়ে গন্তব্যস্থলে চলা ২৫০০ সিআরপিএফ জওয়ানদের। কিছু বুঝে ওঠার আগে সঙ্গীদের আর্তনাদে সাহায্য়ের জন্য ছুটে গিয়েছিলেন অন্যরা। কিন্তু, সেখানেও বিপদ, কারণ, কনভয় লক্ষ্য করে ছুটে আসছিল ঝাঁকে ঝাঁকে গুলি। সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে ছুটে আসছিল গ্রেনেড। এক কঠিন পরিস্থিতি। তবু তারমধ্যে কেউ কেউ তাঁদের আগ্নেয়াস্ত্র থেকে উত্তর দিচ্ছিলেন। বেশকিছুক্ষণ এইভাবে কেটে যায়। থেমে গিয়েছিল গুলির ঝাঁক। কিন্তু, চোখের সামনে সঙ্গীদের পরিণতি দেখে কান্নায় গলা বুজে আসছিল বাকি জওয়ানদের।

আমরা ভুলব না, আমরা ক্ষমা করব না, স্বজন হারানোর বেদনায় সঙ্গীদের ছবি প্রকাশ সিআরপিএফ-এর

বলতে গেলে উপত্যকায় মোতায়েন সিআরপিএফ জওয়ানরা অবশ্যই এক কঠিন মানসিক পরিস্থিতির মধ্যে। কিন্তু, তাঁরা এবার পণ করেছেন যারা তাঁদের সঙ্গীদের এই হাল করেছে তাদের কোনওভাবেই ছাড়া হবে না। নয়াদিল্লিতে শুক্রবার সকালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বসেছিল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। সেই বৈঠক শেষ হতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অরুণ জেটলির বয়ানে পরিষ্কার হয়ে যায় যে দেশও চায় এর যোগ্য জবাব দিতে। এরপর আর দেরি করেনি সিরআরপিএফ। তাদের টুইটার অ্য়াকাউন্টে ভেসে ওঠে একটা টুইট। যেখাবে লেখা ছিল 'উই উইল নট ফরগেট, উই উইল নট ফরগিভ'- যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমরা ভুলব না, আমরা ক্ষমাও করব না'। এতেই পরিষ্কার হয়ে যায় সিআরপিএফ-এর মনোভাব।

এরপরই শুক্রবার বিকেলে পুলওয়ামা জঙ্গি হামলায় শহিদ ৪০ জওয়ানের ছবি ও পরিচয় প্রকাশ করে সিআরপিএফ। ছবি প্রকাশের ক্যাপশানে লেখা হয়, এই সেই সাহসীর দল যারা নিজেদের আত্মবলিদান দিয়ে শহিদ হয়েছেন।

জঙ্গি দমনে য়ে কাউকে আর রেয়াত করা হবে না তা এদিন শ্রীনগরে পরিষ্কারও করে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি শ্রীনগরে এদিন নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন। যারা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বা অর্থের বিনিময়ে উপত্যকায় জঙ্গি এবং আইসিস-এর সঙ্গে সম্পর্ক রাখছে তাদেরকে যেন কোনওভাবেই ছাড়া না হয় তার নির্দেশও দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+