১২ কিমি দূর পর্যন্ত তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে পুলওয়ামা হামলার পরে
সেনার ওপরে অন্যতম নিষ্ঠুর এই হামলা সারা দেশে তো বটেই গোটা বিশ্বের সাড়া ফেলে দিয়েছে।
সেনার ওপরে অন্যতম নিষ্ঠুর এই হামলা সারা দেশে তো বটেই গোটা বিশ্বের সাড়া ফেলে দিয়েছে। প্রায় প্রতিটি দেশ ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ দমন করতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তাও দিয়েছে। মোট ৪০ জনের বেশি আধাসেনা জওয়ান জঙ্গিদের বিস্ফোরণ ও গুলি চালানোর ফলে শহিদ হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে।

পুলওয়ামার অবন্তীপোরায় যখন হামলা হয়েছে তখন বেলা সওয়া তিনটে বেজেছিল। জঙ্গিরা বিস্ফোরক ভর্তি স্করপিও গাড়ি নিয়ে এসে কনভয়ে ধাক্কা মারে ও এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এই বিস্ফোরণ ও গুলির আওয়াজ অন্তত দশ কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে বলে বলছেন স্থানীয়রা।
জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল সেনার কনভয়। তাতে ৭৮টি গাড়ি ছিল। সবমিলয়ে ২৫৪৭জন জওয়ান ছিলেন। ভোর সাড়ে তিনটেয় জম্মু থেকে বেরিয়ে বিকেলের মধ্যে শ্রীনগরে পৌঁছনোর কথা ছিল কনভয়ের। তবে গন্তব্যস্থল থেকে ২০ কিলোমিটার আগে অবন্তীপোরায় এই হামলা চলে।
আদিল আহমেদ দার নামে তরুণ আত্মঘাতী জঙ্গির নেতৃত্বে হামলা হয়। সেই আইইডি বোঝাই গাড়ি নিয়ে হামলা চালায়। গতবছরই সে জইশ ই মহম্মদ জঙ্গি দলে যোগ দিয়েছিল। পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ এই হামলার পিছনে রয়েছে বলে স্বীকার করেছে। এই আদিল কাকাপোরা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার একটি স্করপিও গাড়িতে ৩৫০ কিলোগ্রাম বিস্ফোরক নিয়ে সেনা কনভয়ে ধাক্কা দিয়ে নির্বিচারে গুলি চালানো হয়।
আদিলের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেনার ওপরে এতবড় হামলা সাম্প্রতিক অতীতে হয়নি। ভিডিওয় আদিল বলছে, আমি আদিল। একবছর আগে জঈশে যোগ দিয়েছি। একবছর অপেক্ষা করার পর আমি সুযোগ পেয়েছি যা করতে আমি জঈশে যোগ দিয়েছি। এই ভিডিও আপনাদের কাছে পৌঁছনোর আগেই আমি স্বর্গে পৌঁছে যাব। কাশ্মীরের মানুষের জন্য এটাই আমার শেষ বার্তা।












Click it and Unblock the Notifications