সিআরপিএফ জওয়ানের রক্তে প্রাণ বাঁচল কাশ্মীরি তরুণী ও তাঁর সদ্যোজাতের! ছবি হল ভাইরাল
নিজের প্রথাগত কাজে বাইরে গিয়ে কাশ্মীরে স্থানীয় মহিলার জীবন বাঁচালেন এক সিআরপিএফ জওয়ান।
নিজের প্রথাগত কাজে বাইরে গিয়ে কাশ্মীরে স্থানীয় মহিলার জীবন বাঁচালেন এক সিআরপিএফ জওয়ান। সিআরপিএফ জওয়ানের এই গল্প সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। জওয়ানের প্রশংসাও করছেন সবাই। যে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিপীরনের অভিযোগ ওঠে, তাদের এই কাজে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার বন্যা।
|
আশঙ্কাজনক কাশ্মীরি যুবতী ও তাঁর সদ্যোজাত শিশু
সন্তান জন্মের পরেই আশঙ্কাজনক অবস্থা হয়েছিল বছর ২৫ -এর কাশ্মীরি তরুণীর। রক্তের অভাব দেখা দিয়েছিল। কাশ্মীরের গুলসানের বাসিন্দা মহিলার পরিবার নিরুপায় হয়ে সিআরপিএফ-এর 'মদতঘর'-এ যোগাযোগ করেন। কাশ্মীরের বাসিন্দাদের জন্য মেডিক্যাল জরুরি অবস্থা দেখা দিলে এই মদতঘর থেকে সাহায্য মেলে।

ঝাঁপিয়ে পড়েন সিআরপিএফ জওয়ান
খবর পাওয়ার পরেই সিআরপিএফ-এর ৫৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান গৌহিল শৈলেশ ওই মহিলাকে সাহায্য করতে রক্তদানের সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়ায় জওয়ানকে নিয়ে প্রশংসার বন্যা বয়ে যায়।
|
সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল
এই খবর সিআরপিএফ-এর তরফে তাদের টুইটার হ্যান্ডেলে দেওয়া হয়। সেখানে বলা হয় রক্তের সম্পর্ক। সেই টুইটারে ওই সিআরপিএফ কনস্টেবলের ছবি ছাড়াও সদ্যোজাতের ছবিও দেওয়া হয়। বলা হয় ওই কনস্টেবল এক মা ও শিশুকে বাঁচিয়েছেন।












Click it and Unblock the Notifications