ভোটদানের মধ্যেই পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সেনা ক্যাম্পে রাতের অন্ধকারে হামলা চালাল জঙ্গিরা। কাকাপুরা এলাকায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গিরা হামলা চালিয়েছে। ঘটনায় দুজন সেনা আহত হয়েছেন।

জম্মু ও কাশ্মীরে স্থানীয় নির্বাচন চলছে। তার মধ্য়েই পুলওয়ামায় সেনা ক্যাম্পে রাতের অন্ধকারে হামলা চালাল জঙ্গিরা। কাকাপুরা এলাকায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গিরা হামলা চালিয়েছে। ঘটনায় দুজন সেনা আহত হয়েছেন। তাঁদের পুলওয়ামার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেহে বুলেটের ক্ষত রয়েছে।

উৎসবের মধ্যেই পুলওয়ামায় সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলা

ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। পুলিশ ও সেনা চিরুনি তল্লাশিতে নেমেছে। একদিন আগে কাগনানে এক লস্কর জঙ্গিকে পুলিশ নিকেশ করে। তারপরই এই হামলা হওয়ায় সন্দেহ রয়েছে লস্করের দিকেই।

সপ্তাহখানেক আগেও এই পুলওয়ামার সিআরপিএফ ক্যাম্পে জঙ্গিরা হামলা চালিয়েছিল। সেবার একজন সেনা আহত হন। সিআরপিএফের ১৮৩ নম্বর ব্যাটেলিয়নের সেনারা সেবার প্রতিরো গড়ে তোলেন। জঙ্গিরা গ্রেনেড হামলা করলেও তা ক্যাম্পের ভিতরে বিস্ফোরণ ঘটাতে পারেনি। তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+