Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কাশ্মীরে গ্রেনেড হামলা টহলরত সিআরপিএফ-পুলিশের উপর, আহত ছয় জওয়ান

দেওয়ালির দিনেও উত্তাপ ছড়াল কাশ্মীর সীমান্তে। শনিবার শ্রীনগরের করণনগর এলাকায় সন্ত্রাসীরা টহলরত সিআরপিএফ এবং পুলিশের একটি দলের উপর গ্রেনেড হামলা চালায়।

দেওয়ালির দিনেও উত্তাপ ছড়াল কাশ্মীর সীমান্তে। শনিবার শ্রীনগরের করণনগর এলাকায় সন্ত্রাসীরা টহলরত সিআরপিএফ এবং পুলিশের একটি দলের উপর গ্রেনেড হামলা চালায়। এই গ্রেনেড হামলায় সিআরপিএফের কমপক্ষে ছয়জন জওয়ান আহত হয়েছেন বেল জানিয়েছে পুলিশ। গুরুতর জখম অবস্থা তাদের কাশ্মীরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশ্মীরে গ্রেনেড হামলা টহলরত সিআরপিএফ-পুলিশের উপর

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই গ্রেনেড হামলার সময় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স ও সিআরপিএফের দল একটি চৌকিতে অবস্থান করছিল। তখনই গ্রেনেড নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী পাল্টা হামলা চালায়। কাউন্টারে শূন্যে গুলি ছোঁড়ে পুলিশ।

কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পরও সমানে হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে। ভারতীয় সীমান্তে ঢুকে সন্ত্রাসী ক্রিয়াকলাপ চালাচ্ছে একদল জঙ্গি। এর আগেও কাশ্মীর সীমান্তে একাধিকবার গ্রেনেড হামলা হয়েছে। বিরোধীরা দাবি তুলেছে, কেন এই জঙ্গি ক্রিয়াকলপের বন্ধের ব্যাপারে সক্রিয় হবে না কেন্দ্র।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+