জলমগ্ন ভদোদরায় ভেসে এল কুমীর, সামনে কুকুর, তারপর কী হল দেখুন ভিডিও

জলমগ্ন ভদোদরায় ভেসে এল কুমীর, তারপর কী হল দেখুন

২ দিনের তুমুল বৃষ্টিতে জলে থইথই গুজরাতের ভদোদরা। একতলা বাড়ির বুক সমান জল। বাড়ি থেকে বেরনো তো দূর, অবিরাম ঝরে চলা বৃষ্টিতে যেভাবে জল বাড়ছে তাতে শহরের মানুষদেরও আশ্রয়স্থলের দিকে হাঁটা লাগাতে হবে বলে আশঙ্কা প্রশাসনের।

জলমগ্ন ভদোদরায় ভেসে এল কুমীর, সামনে কুকুর, তারপর কী হল দেখুন

সেখানেও যে মৃত্য়ু ফাঁড়া ঘাপটি মেরে অপেক্ষা করছে, তা কে জানত! আর সেই বিপদের নাম যদি হয় কুমীর, কার না হাড়হিম হবে বলুন! ২ দিনের তুমুল বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সে পথেই খোদ ভদোদরা শহরে প্রবেশ করেছে বেশ বড় আকারের এক কুম্ভীর। শহরের জমা জলে ভেসে সে ঘুরে বেড়াচ্ছে শিকারের খোঁজে।

আর তাতেই শিঁটিয়ে গিয়েছেন শহরের মানুষ। অবশ্য তার কারণও আছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে সেই কুমীর পিছন থেকে সন্তর্পণে জলে দাঁড়িয়ে থাকা একটি কুকুরের পায়ে কামড় বসাতে গেছে। কোনও মতে প্রাণ বাঁচে ওই কুকুরের।

অপর একটি ভিডিও-তে আরও একটি কুমীরকে বিনা বাধায় শহরের কোনও বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে।

ভিডিওগুলি দেখার পরেই প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন ভদোদরার মানুষ। জলমগ্ন মানুষদের আশ্রয়স্থলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+