Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দিল্লিতে পঙ্গু সরকার, মোদীকে 'পরমাত্মা' কটাক্ষ! জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

দিল্লিতে রয়েছে পঙ্গু সরকার। রবিবার শপথ নেওয়া তৃতীয় নরেন্দ্র মোদী সরকারকে এই ভাষাতেই আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীকে তাঁর মনোভাব পরিবর্তন করতে হবে, কারণ জনগণ তাঁকে স্পষ্ট বার্তা দিয়েছে।

রাহুল গান্ধী এদিন গিয়েছিলেন ওয়ানাডে। নির্বাচনের ফল বেরনোর পরে এটাই তাঁর প্রথম নির্বাচনী এলাকা সফর। রাহুল গান্ধী বলেছেন, তাদের দৃষ্টিকোণ থেকে বিরোধী দলের ভূমিকা অব্যাহত থাকবে। তিনি বলেছেন, বিরোধী দল দেশের জনগণের জন্য একটা বিকল্প দৃষ্টিভঙ্গি তৈরি করবে, যা হবে গরিবের জন্য এবং সহানুভূতিশীল।

rahul gandhi

ওয়ানাডের জনগণের সমনে রাহুল গান্ধী এদিন নিজের জয়ের দুটি আসনের মধ্যে একটি ছেড়ে দেওয়ার ব্যাপারেও বলেছেন। রাহুল বলেছেন, কোনও আসন তিনি রাখবেন তা নিয়ে অষ্পষ্ট তিনি। প্রসঙ্গত রায়বরেলিতে যাওয়ার পরে রাহুল গান্ধী ওয়ানাডেও গেলেন। জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১ অনুসারে একজন সাংসদ একটি আসনে প্রতিনিধিত্ব করতে পারেন। দুটি আসন থেকে নির্বাচিত হলে তাঁকে একটি আসন ছেড়ে দিতে হবে।

নির্বাচনের মধ্যে গত মাসে প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি ঈশ্বরের দ্বারা প্রেরিত হয়েছেন। প্রধানমন্ত্রীর সেই বক্তব্য কটাক্ষ করে রাহুল গান্ধী বলেছেন, কোথাকার সদস্য থাকবেন, তা নিয়ে অস্পষ্ট তিনি। তবে তিনি ঈশ্বরের দ্বারা পরিচালিত নন। তাঁর কাছে ঈশ্বর দেশের গরিব মানুষ। তাঁর ঈশ্বর ওয়ানাডের মানুষ।

রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে বলেছেন, তিনি (মোদী) কোনও সিদ্ধান্ত নেন না, সিদ্ধান্ত নেন পরমাত্মা। সেই পরমাত্মাই তাঁকে আদানি ও আম্বানির পক্ষে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। পরমাত্মাই কোনও সকালে মোদীকে বলে আদানিকে মুম্বই বন্দর দিয়ে দিতে। এক এক করে তিনি সাতটি বিমানবন্দর দিয়েছেন, অভিযোগ করেন রাহুল।

রাহুল বলেন, এবারের নির্বাচনী লড়াই ছিল সংবিধান নিয়ে। বিজেপি নেতৃত্বাধীন সরকারে মৌলিক ভুল বোঝাবুঝি ছিল বলেও মন্তব্য করেন তিনি। রাহুল বলেন, বিজেপি ভেবেছিল তাদের রাজনৈতিক ক্ষমতা আছে বলেই ইডি, আয়কর বিভাগকে ভারতের জনগণকে কী করতে হবে তা নির্দেশ দিতে পারে। কিন্তু কেরল কিংবা উত্তর প্রদেশের মানুষ প্রধানমন্ত্রীকে দেখিয়েছে তাদের চাহিদা কী!

তিনি বলেছেন, এবারের নির্বাচনে দেশের জনগণ জানিয়ে দিয়েছেন, সংবিধানকে যেন স্পর্শ করা না হয়। তিনি কটাক্ষ করে বলেছেন, নির্বাচনের আগে বিজেপি নেতারা বলেছিলেন সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু নির্বাচনের পরে প্রধানমন্ত্রী সংবিধানের সামনে মাথা নত করেছেন।

এছাড়াও রাহুল গান্ধী এদিন জম্মু ও কাশ্মীরে একের পর একগ জঙ্গি হামলা নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে রাহুল গান্দী বলেছেন, আনন্দবার্তার উত্তর দিতে ব্যস্ত নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে মৃত ভক্তদের পরিবারের আর্তচিৎকার তিনি শুনতে পাচ্ছেন না।

কংগ্রেসের তরপে আলাদা করে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করা হয়েছে। তারা বলেছে, এক্স হ্যান্ডেলে তিনি পাকিস্তানি নেতাদের জবাব দিয়েছে, কিন্তু জঙ্গি হামলার নিন্দা করার সময় পাননি তিনি। গত ১০ বছরে মোদী সরকারের কারণে জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ কংগ্রেসের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+