চলতি লোকসভা ভোটে ১৬০০ প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা, রিপোর্ট এডিআরের

পৃথিবীর সব থেকে বড় গণতন্ত্র ভারতের। সেই গণতন্ত্র রক্ষার ভার কাদের উপর থাকবে? সেই নির্ধারণের জন্য চলছে লোকসভা নির্বাচন। প্রচুর রাজনৈতিক দল। অসংখ্য প্রার্থী নির্বাচনে লড়াই করছে। আর সেখানেই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

ফৌজদারি মামলা কত জন প্রার্থীর উপর রয়েছে জানেন? জানলে রীতিমতো চোখ কপালে উঠবে। সেই সংখ্যা নয় নয় করে ১৬০০ এর বেশি। দেশের ১৬৪৪ প্রার্থীর বিরুদ্ধে এক বা একাধিক ফৌজদারি মামলা আছে। এবার লোকসভা নির্বাচনে লড়াই করছেন মোট ৮৩৩৭ জন প্রার্থী।

Lok sabha election 2024

এসোসিয়েট ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এই তথ্য দিয়েছে। এবার দেশে সাত দফায় ভোট হচ্ছে। প্রথম পাঁচ দফার ভোট ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী ২৫ মে ষষ্ঠ দফার ভোট। আগামী ১ জুন সপ্তম দফার ভোট হলেই শেষ হবে এবারের নির্বাচন। আগামী চার জুন লোকসভা ভোটের ফলাফল প্রকাশ৷

এই ফৌজদারি প্রার্থী তালিকার মধ্যে ১১৮৮ জনের নাম আরও গুরুত্বপূর্ণ। কারণ তাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ আছে৷ খুন, খুনের চেষ্টা, নারীদের বিরুদ্ধে অপরাধ তো আছেই। এছাড়াও বিদ্বেষ ও ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অভিযোগও আছে।

সাত দফার ভোটে কত সংখ্যায় এই ধরনের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন? সেই তথ্য দেওয়া হল।

প্রথম পর্যায়ের ভোটে প্রার্থী ছিল ১৬১৮ জন। তাদের মধ্যে ২৫২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ১৬১ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে৷

দ্বিতীয় পর্যায়ের ১১৯২ জন প্রার্থী। তাদের মধ্যে ২৫০ জন ফৌজদারি অভিযোগের মুখোমুখি। ১৬৭ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে৷

তৃতীয় পর্যায়ে ১৩৫২ জন প্রার্থী। ২৪৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ১৭২ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক অভিযোগ রয়েছে।

চতুর্থ পর্যায়ের ভোটে প্রার্থী ১,৭১০ জন।তাদের মধ্যে ৩৬০ জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা আছে। তাদের মধ্যে ২৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ আরও গুরুতর।

পঞ্চম দফার ভোটে প্রার্থীর সংখ্যা কমে এসেছে। মোট ৬৯৫ জন নির্বাচনে লড়াই করেছেন। কিন্তু সেই তুলনায় ফৌজদারি মামলা থাকা প্রার্থীর সংখ্যা তেমন কমেনি। পঞ্চম দফায় ১৫৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ১২২ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে।

ষষ্ঠ দফার ভোটে ৮৬৬ জন প্রার্থী লড়াই করবে। এর মধ্যে ১৮০ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ১৪১ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অভিযোগ রয়েছে৷ সপ্তম দফায় ৯০৪ প্রার্থীর মধ্যে ১৯৯ জনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। ১৫১ জনের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+