কর্নাটকে শয়ে শয়ে ফৌজজারি মামলা রদ! সুবিধাভোগীদের তালিকায় বিজেপি সাংসদ ও বিধায়করাও
মে মাসের দশ তারিখে কর্নাটকে বিধানসভা নির্বাচন। সে নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে ক্ষমতাসীন বিজেপি। এরই মধ্যে রাজ্যে অন্তত ৩৮৫ টি ফৌজদারি মামলা রদ করার বিষয়টি সামনে এসেছে। এব্যাপারে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে ৩৮৫ টি মামলা রদ করা হয়েছে। এর মধ্যে ঘৃণামূলক বক্তৃতা, গো-রক্ষ সংক্রান্ত এবং সাম্প্রদায়িক হিংসার ১৮২ টি মামলা রয়েছে। একহাজারে বেশি মানুষ এইসব মামলা রদের ফলে উপকৃত হয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন বিজেপির সাংসদ, বিধায়করাও।

২০২০-র ফেব্রুয়ারি থেকে ২০২৩-এর ফেব্রুয়ারির মধ্যে ৩৮৫ টি ফৌজদারি মামলা বন্ধ করতে সাতটি সরকারি আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ১৮২ টি সাম্প্রদায়িক হিংসা সম্পর্কিত। প্রথম মামলা প্রত্যাহারের ঘটনা ঘটে ২০২০-র ১১ ফেব্রুয়ারিতে। সেই সময় কৃষক বিক্ষোভে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছিল।
তবে বাকি ছটি আদেশের মধ্যে অর্ধেক সাম্প্রদায়িক ঘটনার সঙ্গে যুক্ত বলে খবর প্রকাশিত হয়েছে। ২০২০-র ফেব্রুয়ারি থেকে ২০২০-র অগাস্টের মধ্যে জারি করা আদেশে মাইসুরুর বিজেপি সাংসদ প্রকাশ সিমহা এবং বিজেপি বিধায়ক রেণুকা আচার্যর মতো জন প্রতিনিধিরাও রয়েছেন।

উল্লেখ্য যে হিংসার ঘটনায় যুক্ত ১৮২ টি মামলার মধ্যে রয়েছে ২০১৭-র ডিসেম্বরে উত্তর কন্নড় জেলায় হিংসার ঘটনা। সেই মামলায় ৩০০ জনের নাম ছিল। গত বছরের অক্টোবরে রাজ্য সরকারের তরফে প্রসিকিউশ বিভাগকে ৩৪ টি মামলা প্রত্যাহার করার জন্য প্রয়োজনীয় আবেদন আদালতের জমা করার নির্দেশ দেওয়া হয়েছিল।
এছাড়াও প্রত্যাহার করা মামলার মধ্যে রয়েছে চিকমাগালুর রো-রক্ষা সংক্রান্ত চারটি মামলা, টিপু জয়ন্তী উদযাপন সংক্রান্ত কোডাগু এবং মাইসুরুতে হিংসার ঘটনা, রাম নবমী, হনুমান জয়ন্তী এবং গণেশ উৎসবের সঙ্গে যুক্ত মামলা, আন্তধর্মী৪ বিবাহে প্রতিবাদ সংক্রান্ত মামলাও রয়েছে সেই তালিকায়।

হিন্দু জাগরণ বৈদিক নেতা জহদীশ কারান্থের বিরুদ্ধে থাকা ৪ টি মামলা ২০২২-এর ১ অক্টোব্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল সরকার। ২০১৬ সালের ২০ মার্চ কালবুরাগীর ঘটনার জন্য শ্রীরাম সেনার নেতা সিদ্দলিঙ্গ স্বামী এবং অন্য ১১ জনের বিরুদ্ধে ঘৃণার বক্তৃতা মামলা রদ করে। এই বছরের ফেব্রুয়ারিতে রদ করা ২১ টি মামলার মধ্যে ১১ টি সাম্প্রদায়িক হিংসা সম্পর্কিত।
আইন বিভাগ এবং পুলিশ বিভাগের সঙ্গে বসে মন্ত্রিসভার একটি সাবকমিটি এইসব মামলা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগা জ্ঞানেন্দ্র। তিনি আরও বলেছেন মামলা প্রত্যাহারের জন্য তাঁর কাছে অনুরোধ আসেছিলেন। তিনি সেগুলি সাব কমিটির কাছে পাঠিয়ে দিয়েছিলেন।












Click it and Unblock the Notifications