২০১৯ ভোটের আগে দিল্লির রাজনীতি জমজমাট! বিজেপিতে আজই যোগ দিতে পারেন গৌতম গম্ভীর
বিজেপিতে আজই যোগ দিতে পারেন গৌতম গম্ভীর। এমনই তথ্য উঠে আসছে বিজেপি সূত্রে।
বিজেপিতে আজই যোগ দিতে পারেন গৌতম গম্ভীর। এমনই তথ্য উঠে আসছে বিজেপি সূত্রে। বেশ কয়েকদিন ধরেই তাঁর পদ্মশিবিরে যোগ দেওয়া নিয়ে জল্পনা চলছিল।

বেশ কয়েকমাস ধরেই দিল্লির আপ সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেন ক্রিকেটার গৌতম গম্ভীর। সেই সময় থেকেই তাঁর বিজেপিতে যোগদানের ধোঁয়া উঠতে শুরু করে। এরপরই শোনা যায়, শুধুমাত্র গৌতম গম্ভীর নন, দিল্লি বিজেপিতে যোগ দিতে পারেন বীরেন্দ্র শেওয়াগও। তবে এদিন সকালে সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যায় , সম্ভবত আজই আনুষ্ঠানিকভাবে পদ্মশিবিরে যোগ দিতে পারেন ক্রিকেটার গৌতম গম্ভীর।

সূত্রের দাবি, সম্ভবত লোকসভা ভোটে গৌতম গম্ভীরকে দিল্লির কোনও কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বিজেপি। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখে আপাতত কুলুপ এঁটেছেন ক্রিকেটার। এর আগেও তাঁকে আপ সরকারের বিরোধিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জবাবে জানান, কেবলমাত্র দিল্লির নাগরিক হিসাবেই তাঁর অধিকার রয়েছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করার। তবে রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে তিনি কিছুই জানাতে চাননি।












Click it and Unblock the Notifications