Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সাইবার অপরাধ থেকে বাঁচতে চান? নেট-মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই আট উপায়ে স্ট্রং করুন আপনার পাসওয়ার্ড

সাইবার অপরাধ থেকে বাঁচতে চান? নেট-মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে এই আট উপায়ে স্ট্রং করুন আপনার পাসওয়ার্ড

ভয়ঙ্কর গতিতে ডিজিটাল হচ্ছে বিশ্ব! কার্যত ডিজিটাল বিপ্লব দেখছে গোটা বিশ্বের মানুষ। আজ যেটা নতুন তো কাল সেটি পুরানো হয়ে যাচ্ছে। তবে যেভাবে ডিজিটালের জ্বাল সবজায়গাতে ছড়িয়ে পড়ছে তেমন ভাবে বাড়ছে জালিয়াতির সংখ্যাও। প্রত্যেকদিন নিত্যনতুন জালিয়াতির উদাহরণ সামনে আসছে। অনেক সময়ে সেই অপরাধের জট ছাড়তে গিয়ে হিমশিম খাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতিতে একদিকে ডিজিটালে লেনদেন যেমন ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে তেমন ভাবেই ব্যাংকিং ফ্রডের মও সাইবার অপরাধ বহুগুন বেড়ে গিয়েছে। এই অবস্থায় বহু ব্যাঙ্ক তাঁদের সতর্ক করেছে।

তেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাঁদের গ্রাহকদের নেট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং করার ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু কীভাবে স্ট্রং রাখবেন পাসওয়ার্ড? ছোট্ট কয়েকটি টিপসে তা করা সম্ভব। এতে আপনার অনলাইন লেনদেন অনেকটা সুরক্ষিত উপায়ে করতে সাহায্য করবে।

এই উপায়ে স্ট্রং রাখতে পারবেন আপনার পাসওয়ার্ড

এই উপায়ে স্ট্রং রাখতে পারবেন আপনার পাসওয়ার্ড

পাসওয়ার্ডে Uppercase এবং Lowercase দুটি কম্বিনেশন ঠিক রাখতে হবে। যেমন - aBjsE7uG.
স্ট্রং পাসওয়ার্ড বানানোর ক্ষেত্রে নম্বর এবং সিম্বল দুটি ব্যবহার করতে বলছেন সাইবার বিশেষজ্ঞরা। যেমন AbjsE7uG61!@
পাসওয়ার্ডে অবশ্যই আটটি লেটার থাকাটা বাধ্যতামূলক। যেমন aBjsE7uG
সাধারণ শব্দ যতটা সম্ভব কম ব্যবহার করুন। আর ভুলেও thisismypassword এই পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
কিবোর্ডের পার্থ যেমন 'qwerty' এবং 'asdfg' এগুলি একেবারে ব্যবহার করা উচিৎ নয়। এর জায়গাতে ":)", ":/' ব্যবহার করলে অনেক ভালো।
খুব কমন পাসওয়ার্ড যেমন 12345678 কিংবা abcdefg এগুলি একেবারে ব্যবহার না করাই ভালো।
একম কোনও শব্দ পাসওয়ার্ডে ব্যবহার করবেন না যা সহজেই লোকে বুঝে যেতে পারে। যেমন DOORBELL-DOOR8377
ভুলেও পাসওয়ার্ড জন্ম তারিখ কিংবা নাম দিয়ে রাখবেন না।

হেল্পলাইন নম্বরগুলি রেখে দিতে পারেন!

হেল্পলাইন নম্বরগুলি রেখে দিতে পারেন!

ক্রমশ বাড়ছে সাইবার অপরাধ। আর সেদিকে তাকিয়ে হোম মিনিস্ট্রি কিংবা দিল্লি পুলিশের সাইবার সেল হেল্প লাইন নম্বর শুরু করে দিয়েছে। নম্বরটি হল 155260। যদি আপনি যে কোনও ধরনের সাইবার অপরাধের শিকার হন তাহলে দ্রুত এই নম্বরে আপনার পরিস্থিতির কথা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই হেল্পলাইন নম্বর দিল্লি, রাজস্থান্‌, উত্তরাখন্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, অসম, তামিলনাড় এবং অন্ধ্রপ্রদেশ থেকে ২৪ ঘন্টা সাত দিন পাওয়া যাবে। অন্যান্য রাজ্যের ক্ষেত্রে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পাওয়া যাবে। পাশাপাশী কলকাতা সহ অন্যান্য থানাতেও সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানানো যাবে।

সাইবার পোর্টালও খুলে দেওয়া হয়েছে

সাইবার পোর্টালও খুলে দেওয়া হয়েছে

ক্রমশ বাড়ছে সাইবার অপরাধ। আর সেদিকে তাকিয়ে এবং সাইবার অপরাধকে ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রক সাইবার পোর্টাল https://cybercrime.gov.in/ খুলেছে। অন্যদিকে দিল্লি পুলিশের সাইবার সেলের সঙ্গে হাত মিলিয়ে একটি পাইলট প্রোজেক্ট শুরু করেছে। এই নম্বরের 155260 মাধ্যমে তা শুরু হয়। যদিও এখন পুরোপুরি কাজ করছে এটি। এছাড়াও বিভিন্ন রাজ্যের সাইবার অপরাধকে রুখতে বিভিন্ন দফতর খোলা হয়েছে। সেখানেও এই সংক্রান্ত অভিযোগ জানাতে পারে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+