পুরীর মন্দিরের দেওয়ালে ফাটল, কী কারণে এই ঘটনা!
একাধিক প্রাকৃতিক বিপর্যয় আঘাত করেছে। এত টুকু চিড় ধরাতে পারেনি কখনও। কোনও রকম আঁচড়ও পড়েনি স্থাপত্যের উপর। কিন্তু এবার দুশ্চিন্তা যে বাড়ছে। ফাটল ধরা পড়েছে দেওয়ালে। তাও আবার একটা নয়, একাধিক। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দেওয়ালে ফাটল দেখা গিয়েছে। আর সেই খবরই দুশ্চিন্তা বাড়িয়েছে সাধারণ ভক্তদের।
ঠিক মন্দিরের দেওয়াল নয়। মন্দিরের বাইরের দেওয়ালে এই ফাটল ধরা পড়েছে। জগন্নাথ মন্দিরের বাইরে পরিখা আছে। সেই পরিখার দেওয়ালেই এই ফাটল ধরা পড়েছে বলে খবর। ইতিমধ্যেই এই খবর ছড়িয়ে পড়েছে। কীভাবে দেওয়ালে ফাটল ধরা সম্ভব?

কয়েক শতক ধরে পুরীর জগন্নাথ দেবের মন্দির মাথা তুলে দাঁড়িয়ে আছে। বন্যা, সাইক্লোন, কোনও প্রাকৃতিক বিপর্যয় মন্দিরের উপর দাগ কাটতে পারেনি। আজ এই মারাত্মক ঘটনা কীভাবে ঘটতে পারে? ইতিমধ্যেই মন্দির কর্তৃপক্ষ ওড়িশা রাজ্য সরকারকে এই বিষয়ে জানিয়েছে।
মন্দির রক্ষণাবেক্ষণ করে রাজ্য সরকার। আর্কিওলজি অব ইন্ডিয়ার সঙ্গে কথাবার্তা হয়েছে বলে খবর। কিন্তু ঘটনাটি কী? জানা গিয়েছে, মন্দিরের বাইরের দিকের দেওয়ালে এই ফাটল দেখ গিয়েছে। তাও আবার একাধিক ফাটল রয়েছে। এই পরিস্থিতিতেই দুশ্চিন্তা বাড়ছে। ১২০০ বছরের পুরনো এই মন্দির। এই উঁচু পাঁচিল মন্দিরকে ঘিরে রাখে। মন্দিরের নিরাপত্তাও সুনিশ্চিত করেছে এই বড় পাঁচিল। আর এখন সেই দেওয়ালেই ফাটল।
কিন্তু এই ঘটনা হল কীভাবে? পাঁচিলের দেওয়ালে প্রচুর পরিমাণে শ্যাওলা জমেছে বলে খবর। পুরীর মন্দিরের মহাপ্রসাদ পাওয়ার জায়গা কাছেই৷ সেই জায়গা থেকে জল গড়িয়ে পাঁচিলের সংস্পর্শে যায়। সেই থেকেও স্যাঁতসেঁতে ভাব তৈরি হতে পারে৷ দেওয়াল দুর্বল করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
দেওয়াল দ্রুত মেরামত করাই এখন একমাত্র লক্ষ্য। এরপর দেওয়ালে ফাটল ধরার কারণ বার করা হবে। সেই বার্তাই দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications