বাজি বিক্রি বন্ধের নির্দেশ বহাল, সাম্প্রদায়িক রং দেওয়ায় ব্যথিত সুপ্রিমকোর্ট
দিল্লি ও এনসিআর-এ বাজি বিক্রি বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা মামলার আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট, গোটা বিষয়টিতে যেভাবে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে তাতে আদালত ব্যাথিত
দিল্লি ও এনসিআর-এ বাজি বিক্রি বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা মামলার আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। ৯ই অক্টোবর দেওয়া নির্দেশে কোনও বদল হবে না বলে শুক্রবার সাফ জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। গোটা বিষয়টিতে যেভাবে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে তাতে আদালত ব্যাথিত বলেও জানিয়েছেন বিচারপতি।

গত ৯ই অক্টোবর সুপ্রিমকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বেশ কয়েকজন ব্যবসায়ী সুপ্রিমকোর্টে পাল্টা মামলা করেন। তাঁদের দাবি, এই সিদ্ধান্তে ব্যাপক লোকসানের মুখে পড়বেন তাঁরা। ইতিমধ্যেই দিওয়ালির জন্য় যাঁরা প্রচুর টাকা ঢেলে বাজি কিনে ফেলেছেন তাঁরা অথৈ জলে পড়েছেন বলে পিটিশনে জানিয়েছিলেন তাঁরা। বৃহস্পতিবারই এই পিটিশন দাখিল করে তাঁরা দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন।

শুক্রবার এই মামলার শুনানিতে শীর্ষ আদালত স্পষ্টই জানিয়ে দেয়, আগের নির্দেশে কোনও পরিবর্তন হবে না। সেই নির্দেশ যাতে ঠিকমত কার্যকর হয় তা দেখতে এদিন দিল্লি পুলিশকেও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সুপ্রিমকোর্টের নির্দেশকে রাজনৈতিক থেকে অন্যান্য মহলে হিন্দু- বিরোধী রায় বলেও ব্যাখ্যা করা হয়। সুপ্রিমকোর্টের রায়কে এভাবে সাম্প্রদায়িক রং দেওয়াকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য় করেছেন বিচারপতি।
তবে দিওয়ালির পর দিল্লির দূষণের মাত্রা কীরকম থাকে তা দেখে এই নির্দেশের পুনর্বিবেচনা করা হবে বলে আদালত জানিয়েছে। এদিকে দিল্লিতে বাজি বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও অনলাইনে রমরমিয়ে বাজি বিক্রি চলছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications