জোটের আগেই বড় ফাটল? তবে কি বিহার নির্বাচনে ‘একলা চলো রে’ নীতির পথে কংগ্রেস?

জোটের আগেই ফাটল ? তবে কি বিহার নির্বাচনে ‘একলা চলো রে’ নীতির পথে কংগ্রেস ?

বিহারে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই চড়তে রাজনীতির পারদ। এদিকে কয়েকদিন আগেই বিহারে শাসক শিবিরের বিরুদ্ধে বিরোধী মহাজোটের কথা শোনা গিয়েছিল। কিন্তু বর্তমানে সেখানেও বড় ফাটলের কথা শোনা যাচ্ছে। এমতাবস্থায় আসন্ন বিহার নির্বাচনে বিহারে কংগ্রেস নিজস্ব ক্ষমতাতেই লড়াইয়ের ময়দানে নামতে পারে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

জোট নিয়ে অসন্তোষ প্রকাশ হিন্দুস্তান আওয়াম মোর্চার

জোট নিয়ে অসন্তোষ প্রকাশ হিন্দুস্তান আওয়াম মোর্চার

সূত্রের খবর, সম্প্রতি এই জোট নিয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে আঞ্চলিক হিন্দুস্তান আওয়াম মোর্চা। পাশাপাশি জোট নিয়ে এখনও কোনও বিশেষ পদক্ষেপ করতে দেখা যায়নি আরজেডিকেও। যদিও এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখা যায়নি কোনও কংগ্রেস নেতাকেই। এদিকে সাম্প্রতিককালে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে আঞ্চলিক নেতাদের ভার্চুয়াল বৈঠকের পরেই বিহারে ভোটের আসরে কোমর বেঁধে নামতে দেখা যায় কংগ্রেসকে।

‘একলা চলো রে’ নীতির পথেই কংগ্রেস

‘একলা চলো রে’ নীতির পথেই কংগ্রেস

তবে বর্তমান সঙ্কট কালীন অবস্থায় বিহারে কংগ্রেস একলা চলো রে নীতি নিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেই তো ভোটের ঘুঁটি সাজানোরও কাজ চলছে বলে জানা যাচ্ছে। এদিকে গত বুধবার বিহারে পার্টির ইন-চার্জ শক্তি সিং গোহিল পাটনায় দলীয় নেতাদের সাথে বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে। সেখানেও আসন্ন ভোটের বেশ কিছু কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। এদিকে, কংগ্রেসের নির্বাচন প্রচার কমিটির সদস্য তথা বিহার প্রদেশ যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি লালন কুমার এই প্রসঙ্গে বলেন, "বিহারের বিজেপি-জেডিউ সরকারকে অপসারণের জন্য কংগ্রেস যৌথভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষে রয়েছে।"

জুলাইয়ের মহাজোট নিয়ে বৈঠকে বসার কথা ছিল বিরোধী নেতাদের

জুলাইয়ের মহাজোট নিয়ে বৈঠকে বসার কথা ছিল বিরোধী নেতাদের

এদিকে বুধবার সন্ধ্যাতেই শক্তি সিং গোহিল প্রচার কমিটির চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ অখিলেশ সিংহকে নিয়ে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদব এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবরি দেবীর সাথে দেখা করেছেন বলে জানা যাচ্ছে। সূত্রে খবর, বিহারে নির্বাচনী কৌশল ঠিক করতে বিরোধী দল গুলির মধ্যে জুলাইয়ের প্রথমার্ধেই একটি বড়সড় বৈঠক করার কথা ছিল। তবে এখনও তা হয়নি।

আরজেডির উদাসীনতায় বিরক্ত কংগ্রেস

আরজেডির উদাসীনতায় বিরক্ত কংগ্রেস

এদিকে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফেও সেই বৈঠকের দিনক্ষণ নিয়ে চূড়ান্ত ভাবে কিছু জানানো হয়নি। উচ্চবাচ্য করা হয়নি আরজেডি-র তরফে। এদিকে আরজেডি নেতাদের উদাসীনতায় বেশিরভাগ কংগ্রেস নেতারাই বিরক্ত হয়েছেন বলেই জানা যাচ্ছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস নেতা জানান, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে বিলম্বের কারণে যে অদ্ভুত সঙ্কট সৃষ্টি হয়েছিল তার পুনরাবৃত্তি চাইছে না তাদের দল। জোট হলে সমস্ত ইস্যুতেই জোটসঙ্গীদের সাথে ঐক্যমতে পৌঁছাতে চাইছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+