সেন্ট্রাল ভিস্তার কাজ বন্ধ করতে ৭৬ জন কৃতির চিঠি মোদীকে, বিতর্ক ঠেকাতে এবার ছবি তোলায় নিষেধাজ্ঞা
চারিদিকে যখন প্রকল্প নিয়ে সমালোচনার ঝড়, সেই পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা (central vista) রিডেভেলপমেন্ট প্রোজেক্টের ছবি তোলার ওপরে নিষেধাজ্ঞা জারি করল সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (cpwd)। ইন্ডিয়া গেটের কা
চারিদিকে যখন প্রকল্প নিয়ে সমালোচনার ঝড়, সেই পরিস্থিতিতে সেন্ট্রাল ভিস্তা (central vista) রিডেভেলপমেন্ট প্রোজেক্টের ছবি তোলার ওপরে নিষেধাজ্ঞা জারি করল সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (cpwd)। ইন্ডিয়া গেটের কাছে স্টিল কিংবা ভিডিও, সব ধরনের ছবি তোলার ওপরে নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে, নির্দেশিকা দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

সমালোচনার মুখে সরকার
২০ হাজার কোটি টাকার সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। বিশেষ করে করোনা পরিস্থিতিতে যখন দেশে টিকা এবং অক্সিজেনের অভাব সেই পরিস্থিতি এই প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

যা আছে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্টে
প্রকল্পটি দেশের পাওয়ার করিডর। এখানে থাকছে সংসদ ভবন, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ৩ কিমি রাজপথ নতুন করে তৈরি করা, প্রধানমন্ত্রীর নতুন আবাস এবং উপরাষ্ট্রপতির জন্য নতুন এনক্লেভ।

সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীদের চিঠি মোদীকে
সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীদের ৭৬ জন একটি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে সেখানে সেন্ট্রাল ভিস্তা প্রোজেক্টের কাজ অবিলম্বে বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। এই বিবৃতিতে যাঁরা সাক্ষর করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন, রমিলা থাপার, গায়েত্রী স্পাভেব, আশিস কাপুর, ওহাম পামুক, গ্রেন লরি।

ইউপিএ-ই সমর্থন করেছিল
গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ পুরী কংগ্রেসকে আক্রমণ করেছিলেন এই প্রকল্প নিয়ে বর্তমান সরকারকে আক্রমণ করার জনয। তাঁর দাবি এই প্রকল্পের পরিকল্পনাকে সমর্থন করেছিল ইউপিএ সরকার।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications