এনপিআর, এনআরসির বিরোধিতা! এবার নতুন পরিকল্পনা নিয়ে নামছে সিপিএম

এনপিআর এবং এনআরসির বিরুদ্ধে এবার দরজায় দরজায় ঘুরবে সিপিএম। তিরুবনন্তপুরমে দলের তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এই ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।

এনপিআর এবং এনআরসির বিরুদ্ধে এবার বাড়ির দরজায় দরজায় ঘুরবে সিপিএম। তিরুবনন্তপুরমে দলের তিনদিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে এই ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, সিপিএম-এর তরফ থেকে অনুরোধ জানানো হবে সরকারি তথ্য সংগ্রহের সময় এনপিআর সংক্রান্ত প্রশ্নের উত্তর না দিতে। কিন্তু সেনসাসের প্রশ্নের উত্তর দিতে হবে।

ঘরে ঘরে প্রচার সিপিএম-এর

ঘরে ঘরে প্রচার সিপিএম-এর

আলোচনায় সিপিএম-এর কেন্দ্রীয় কমিটি দেখেছে এনপিআর আর এনআরসির লক্ষ লক্ষ গরিব মানুষের ওপর প্রভাব ফেলবে। যার মধ্যে রয়েছেন আদিবাসী, দলিত এবং মুসলিমরা। এই দলে রয়েছে ঘরহীনরাও। অনেকের পক্ষেই এনআরসিতে নাম তোলার মতো প্রমাণ হাতে নেই। ঘরে ঘরে এই প্রচার শেষ করা হবে ২৩ মার্চ।

'মুসলিম বিরোধিতাই এনআরসির ভিত্তি'

'মুসলিম বিরোধিতাই এনআরসির ভিত্তি'

ইয়েচুরি অভিযোগ জানিয়ে বলেছেন, কেন্দ্রের মুসলিম বিরোধিতাই এনআরসির ভিত্তি। সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির তরফে কেন্দ্রের কাছে দাবি করা হয়েছে, রাজ্যগুলিকে নির্দেশ দিতে, যাতে তারা ডিটেনশন সেন্টার তৈরি না করে। অসম-সহ আর যেসব রাজ্যে তা তৈরি করা হয়েছে, তা যেন ভেঙে ফেলা হয়। কেন্দ্রীয় কমিটির তরফে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মন্তব্যের সমালোচনা করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরে 'রাজ্য' মর্যাদা ফেরানোর দাবি

জম্মু ও কাশ্মীরে 'রাজ্য' মর্যাদা ফেরানোর দাবি

কেন্দ্রীয় কমিটির বৈঠকে জম্মু ও কাশ্মীরে রাজ্যে মর্যাদা ফেরানার দাবি নিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ভারতে সংযুক্তির সময় জনগণকে যে আশ্বাস দেওয়া হয়েছিল তা মেনে চলার দাবিও জানানো হয়েছে।

সিএএ, এনআরসি বাতিলের দাবি

সিএএ, এনআরসি বাতিলের দাবি

সারা দেশে যে বিক্ষোভ চলছে, তা বন্ধ করতে একমাত্র উপায় হল সিএএ এবং এনআরসি রদ করা। মোদী এবং অমিত শাহকে এব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। বলেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+