জোটের দরজা খুলে ইয়েচুরিতে সায় কারাতের, ভোটাভুটি এড়িয়ে ভাঙন ঠেকাল সিপিএম
ভোটের বাদ্যি থামিয়ে সমঝোতার পথ নিল সিপিএম। ফলে রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ভাঙন ঠেকাল ভারতের কমিউনিস্ট পার্টি।
ভোটের বাদ্যি থামিয়ে সমঝোতার পথ নিল সিপিএম। ফলে রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ভাঙন ঠেকাল ভারতের কমিউনিস্ট পার্টি। কুরুক্ষেত্র যুদ্ধ রুখতে প্রকাশ কারাত সায় দিলেন সীতারাম ইয়েচুরিতেই। ১৫ রাজ্যের নেতৃত্ব বিক্ষোভ দেখিয়েছিল কারাত লবির বিরুদ্ধে। সেই বিক্ষোভের আঁচ থেকে সিপিএমের ভাঙন ঠেকাতে ইয়েচুরির সঙ্গে সখ্যতার রাস্তাতেই হাঁটতে হল কারাতকে।

সিপিএমে কারাত-রাজ অবসান হলেও তাঁর লবিই সংখ্যাগুরু ছিল। ফলে সীতারাম ইয়েচুরি দলের সাধারণ সম্পাদক হলেও, কারাত লবির কাছে মাথা নোয়াতে বাধ্য হতেন। এবার কিন্তু অন্য ছবি দেখাল হায়দরাবাদ পার্টি কংগ্রেস। বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির মতো শক্তিকে হটাতে কংগ্রেসের হাত ধরার পথ খুলে গেল। সীতারাম ইয়েচুরির মতই মান্যতা পেল অবশেষে।
কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে সীতারাম ইয়েচুরি শিবির ভোটাভুটিতে হেরেছিলেন। এবার তিনি চাইছেন পার্টি কংগ্রেসে ভোটাভুটি হোক গোপন ব্যালটে। তিনি নিশ্চিত সেই ভোট গোপন ব্যালটে হলে, রায় তাঁর দিকেই যাবে। অভিযোগ, অনেকেই প্রকাশ কারাত ও পিনারাই বিজয়নদের উপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে হাত তুলতে পারেনি। এবার ১৫টি রাজ্য সীতারামের সমর্থনে আওয়াজ তোলে। তারপরই হাওয়া বদলে যায়।
একদিনের মধ্যেই মস্ত চাল দিয়ে সীতরাম ইয়েচুরি বুঝিয়ে দিলেন তিনিও রাজনীতিটা বোঝেন। কেন তাঁকে রাহুল গান্ধীর মতো নেতা রাজ্যসভায় আনতে তৎপর হয়েছিলেন সেটা বুঝিয়ে দিলেন সীতারাম। দলের বাইরো হোক বা অন্দরে, সিপিএমে তিনিই শেষ হাসি হাসলেন। তাঁর এই সাফল্যে বঙ্গ সিপিএমের মুখেও হাতি ফুটল।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications